Saturday , 19 December 2020 | [bangla_date]

বীরগঞ্জে নৌকার প্রার্থী মো. নুর ইসলাম নুর এবং ধানের শীর্ষ মো. মোকারম হোসেন পলাশ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥ সকল জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা দ্বিতীয় দফা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে নৌকা মার্কার মনোনয়ন পেয়েছেন মো. নুর ইসলাম নুর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ধানের শীর্ষ মার্কার মনোনয়ন পেয়েছেন মোকারম হোসেন পলাশ। শুক্রবার (১৮ ডিসেম্বর)বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের ও বিএনপি’র কেন্দ্রীয় মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু-দলের কেন্দ্রীয় কার্যলয় থেকে মেয়র পদে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন। দু-দলের মনোনিত মেয়র প্রার্থীরা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রার্থীরা হলেন- বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. নুর ইসলাম নুর এবার বীরগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনিত হয়েছেন। গত বীরগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পৌর কমিটির সদস্য সচিব মোঃ মোকারম হোসেন পলাশ। এবারই প্রথম নির্বাচন করবেন তিনি। মোঃ মোকারম হোসেন পলাশের বাবা মরহুম তোজাম্মেল হক চৌধুুরীর দীর্ঘদিন ধরে সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। উলে­খ্য, দিনাজপুর জেলার উত্তরে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক সংলগ্ন বীরগঞ্জ উপজেলা ১১(এগার)টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি বড় উপজেলা। এ উপজেলা সদরের ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের ৪টি মৌজার আংশিক এলাকা ৬.৩০বর্গ কি.মি. আয়তনে তৎকালিন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল­াহ -আল -কাফীর পৃষ্টপোষকতায় এবং বীরগঞ্জের গণ্যমান্য ব্যক্তি ও সূধিজনের সার্বিক সহযোগিতায় ১৫জুন,২০০২খ্রিঃ তারিখে বীরগঞ্জ পৌরসভা স্থাপিত হয় এবং পদযাত্রা শুরু হয়ে এখন নিজস্ব ভবনে রয়েছে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নতুন প্রজন্মের কাছে ৭ই মার্চের ভাষণ প্রেরণার উৎস —–হুইপ ইকবালুর রহিম

বোদায় শিক্ষক দিবস উদযাপন

পীরগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

রাজাকাররা কোটার নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে -হুইপ ইকবালুর রহিম

রাজাকাররা কোটার নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে -হুইপ ইকবালুর রহিম

জিয়া হার্ট ফাউন্ডেশনের অসহায় রোগীদের এনসিসি ব্যাংকের শীতবস্ত্র প্রদান

পীরগঞ্জে বীজ ও সার বিতরণ

​এইচএসসির ফরম পূরণ শুরু রবিবার

আমেরিকা, ইউরোপ ও পশ্চিমাগোষ্ঠী শেখ হাসিনাকে কাবু করতে পারবে না ———– নৌ-প্রতিমন্ত্রী খালিদ

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ১ জন গুরুতর আহত

করোনাকালীন মুহূর্তে মানুষের অসহায়ত্বকে নিয়ে তামাশা ও মিথ্যাচার করছে বিএনপি -মনোরঞ্জন শীল গোপাল এমপি