Monday , 7 December 2020 | [bangla_date]

বীরগঞ্জে বালুবাহী নছিমনের চাপায় এক শিশুর মৃত্যু, এলাকাবাসীর মানববন্ধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ঝাড়বাড়ী-জয়গঞ্জ আত্রাই খেয়াঘাট পয়েন্টে বালুবাহী নছিমনের চাপায় ফারজানা আক্তার (৪) নামে এক শিশুর অকাল মৃত্যু হয়েছে ।শিশু ফারজানা উপজেলার শতগ্রাম ইউনিয়নের নামা বলদিয়াপাড়া গ্রামের মোঃ ফারুক হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার দুপুর ২ টায় নামা বলদিয়াপাড়া গ্রামে বালুবাহী কুষ্টিয়া বডির সেলো মেশিন চালিত নছিমন চাপা দেয় ফারজানাকে। এতে ঘটনা স্থলে অকাল মৃত্যু হয় শিশুটির। দুর্ঘটনার পরেই জনসাধারন ঘাতক নছিমন সহ চালক কাশিমনগর গ্রামের রহিম উদ্দীনের ছেলে রফিকুলকে আটক করে রাখে।

শিশুটির মৃত্যুতে চালকের শাস্তির দাবী সহ ড্রাম ট্রাক ও বালু মহল বন্ধের দাবীতে এলাকাবাসীদের আয়োজনে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঝাড়বাড়ী চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে বালু মহলে এভাবে দ্রুত গতিতে গাড়ী চলাচলের ফলে দুর্ঘটনা যেমন ঘটছে তেমনি ঝাড়বাড়ী শান্তির মোড় থেকে বটতলা হয়ে আত্রাই নদী পর্যন্ত গ্রামের ছোট রাস্তায় বালু বোঝাই ভারি ৬ চাকা ও ১০ চাকার ড্রাম ট্রাক চলাচলের কারণে পাকা-কাচা সড়কগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকারি নির্দেশনা অমান্য করে রাতের-আঁধারে অপরিকল্পিত ও অবৈধ ভাবে বালুর গাড়ি চলাচলের ফলে রাস্তাঘাট এবং পরিবেশের ব্যাপক ক্ষতিসাধিত হচ্ছে। রাতের বেলা বালু পরিবহন আইনগত ভাবে নিষিদ্ধ হলেও সংশ্লিষ্ট ইজারাদার তা মানছে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চীন বিশ্বের কাঠগোড়ায়: উইঘুরদের বলপূর্বক বন্ধাকরনের ফলে জন্মহারে হ্রাস

মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে -হুইপ ইকবালুর রহিম

জাতীয় মৎস্য সপ্তাহ।। পঞ্চগড়ে তিন মৎসচাষীকে পুরস্কার।।

১২ বছর আগে শিবির কর্মী নিহতের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ ৩৯ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ে পাটের উৎপাদন বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফিরোজ কবির

বালু পরিবহনে ট্রেন, বদলে যাচ্ছে উত্তরের দৃশ্যপট

পীরগঞ্জে ৬ হাজার পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু