Wednesday , 16 December 2020 | [bangla_date]

বীরগঞ্জে মহান বিজয় দিবস পালিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য
মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়। শহীদ মিনার ও বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সহ
মুক্তিযোদ্ধা, শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা।

পরে বুধবার বেলা ১১ টায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, “জাতির পিতার সপ্নের বাংলা বিনির্মাণে মুক্তি যুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতির সমৃদ্ধি অর্জন শীর্ষক “ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি। এসময় উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) মো.ডালিম সরকার,উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার কালীপদ রায়, থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ সহ সরকারি কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা
সভা ও বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের
মাঝে পুরস্কার বিতরন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে জেলা পর্যায়ে নামজারি ও হোল্ডিং এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ

পীরগঞ্জে লুথারেণ চার্চের সিনোড সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর ইনস্টিটিউটের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

দিনাজপুরের বোচাগঞ্জে তিন সার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

পীরগঞ্জে আগুনে পুড়ল ৮টি ঘড়।। ছুটে গেলেন ইউএনও রমিজ আলম

পীরগঞ্জে বীর প্রতিক রফিজ উদ্দীনের ইন্তেকাল

ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ভু-ষ্মীভুত

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খানসামার এতিমখানায় বৃক্ষরোপণ করলেন ইউএনও

পীরগঞ্জে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ