Monday , 14 December 2020 | [bangla_date]

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :সোমবার বেলা ১১টায় দিবসটির উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ডালিম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়, মুক্তিযোদ্ধা মো.আজিজুল আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এমপি গোপাল বলেন,একাত্তরে যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল তাদের প্রজন্মই সভ্যতার প্রতীক ভাস্কর্যে আঘাত হেনেছে। বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানি হানাদারবাহিনী, স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একাত্তরের ঘাতক, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী জামায়াত-মৌলবাদী চক্রের সব ষড়যন্ত্র প্রতিহত করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বপালন করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বিশ্ব নদী দিবস পালিত

জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণের উদ্বোধন

জনগনের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষনা দিয়েছে অন্তবর্তী কালীন সরকার —-জাহিদ হোসেন

কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা শীতের আগমনীতে লেপ-কাঁথা-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যু-তায়িত হয়ে কলেজ ছাত্রসহ তিন জনের মৃ-ত্যু

রাণীশংকৈলে আসিয়াব কর্তৃক শীতার্থদের মাঝে ৩শত কম্বল বিতরণ

লাইট হাউজের এডভোকেসি সভা

খানসামায় ভাংচুর ও চাঁদাবাজির মামলায় আওয়ামীলীগ নেতা আটক

খানসামার কুমড়িয়া স্কুলে মানববন্ধনের ডাক, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও-ওসি

বঙ্গবন্ধু স্বাধীনতা ও শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল-এমপি গোপাল