Tuesday , 1 December 2020 | [bangla_date]

বোচাগঞ্জে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে বিজয়ের মাস বরণ

বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে বিজয়ের মাস ডিসেম্বরকে বরণ করে নেওয়ার জন্য মোমবাতি প্রজ্বলন কর্মস‚চি পালন করা হয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যারা পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করতে গিয়ে নিজের জীবন দিয়েছেন তাদেরকে স্মরন করা ও শ্রদ্ধা জানানোর জন্য মোমবাতি প্রজ্বলন কর্মস‚চি পালন করা হয়। ১ডিসেম্বও মঙ্গলবার সন্ধা ৬ ঘটিকায় বোচাগঞ্জ কেন্দ্রীয় সৃতি সৌধে কর্মস‚চিটি পালিত হয়। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল,এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো:আফসার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আব্দুস সবুর,বোচাগঞ্জ ৩ নং মুর্শিদহাট ইউনিয়নের চেয়ারম্যান বোচাগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব জাফুরুলাহ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু তাহের মোহাম্মদ মামুন,শামীম আজাদ, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের আসরাফ আলী তুহিন, তুসার,মাহাবুব আলম, ছাত্রলীগের সভাপতি মো:দেলোয়ার হোসেন বিপুল, সাধারণ সম্পাদক মো: এমদাদুল ইসলাম ইশান,পৌর আওয়ামীলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ,ও সামাজিক সংগঠন বয়ান্ন ১৬, সামাজিক সংগঠন পুশাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন !

বীরগঞ্জে ৩২ পরিবারের যাতায়াত রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ,বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতা মীর কাশেম লালু আহত

বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত

রাতের আধাঁরে স্কুলের তালা ভাঙার প্রতিবাদে খানসামায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

পঞ্চগড় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মতিয়ার, সম্পাদক সাইফুল

বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচনে আওয়ামীলীগ ৪ স্বতস্ত্র ২

কাহারোলে অগ্নিকান্ডে ২টি দোকান ভস্মিভূত

দুই প্রান্তের গ্রাম থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে, বীরগঞ্জের রায়হান ও আয়শার সাফল্যের গল্প