Friday , 4 December 2020 | [bangla_date]

রাণীশংকৈলে কৃষকের উৎপাদিত গমের বীজ যাচ্ছে বিভিন্ন জেলায়

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার কৃষকের উৎপাদিত গমের বীজ এখন সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, উপজেলার লেহেম্বা ইউনিয়নের মাধবপুর গ্রামের কৃষক মনোরঞ্জন রায় এবারের রবি মৌসুমে বারি গম-৩০ জাতের প্রায় ৪টন গমের বীজ উৎপাদন করেছে। সেই বীজ এবারে জেলার বিভিন্ন স্থানের পাশাপাশি দিনাজপুরের বীরগঞ্জ, বগুড়া এলাকায় কৃষকের নিকট সরবারহ করেছে কৃষক মনোরঞ্জন রায়।
কৃষক মনোরঞ্জন রায় শুক্রবার(৪ডিসেম্বর) জানান, কৃষি অফিসের সার্বিক ব্যবস্থাপনায় গমের বীজ উৎপাদনে আমি উদ্ভুদ্ব হয়। পরে গমের বীজ উৎপাদনে করতে ইচ্ছা প্রকাশ করায় কৃষি অফিস আমাকে আমার ১২বিঘা জমিতে গমের বীজ উৎপাদনের জন্য সার্বিক সহযোগিতা করে। এতে আমি সফল হয়। উৎপাদন করি প্রায় ৪ টন গমের বীজ। পরে সেই বীজ বর্তমানে ৪০ থেকে ৫০ টাকা কেজি ধরে নিজ জেলার পাশাপাশি বীরগঞ্জ বগুড়াসহ আরো বিভিন্ন জেলায় সরবরাহ করছি। কৃষক মনোরঞ্জন আরো জানান,বীজ উৎপাদন করা চাষাবাদটিতে একটু পরিশ্রম বেশি দিতে হয়। তবে খুব সহজ পদ্বতি। বর্তমানে আমি নগদ টাকায় বীজ বিক্রি করে ব্যাপক লাভবান হচ্ছি। আর বীজ বিক্রিতেও কৃষি অফিস আমাকে সহযোগিতা করছে। আগামীতে আমি আরো বেশি বীজ উৎপাদনের চেষ্টা করবো বলে তিনি জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেনাথ শুক্রবার(৪ডিসেম্বর) মুঠোফোনে জানান,গমের পাশাপাশি সরিষা, ধানের বীজও উৎপাদনের জন্য কৃষকদের আমরা উদ্ভুদ্ব করছি। পাশাপাশি মসলা জাতীয় চাষাবাদ যেমন আদা পেয়াজ রসুন মরিচ তেজপাতা আবাদ বাড়াতে কৃষকদের উদ্ভুদ্ব করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি

দিনাজপুরে ক্রীড়া প্রতিযোগিতায় প্রবীণ জনগোষ্ঠীর ফুটবল দল চ্যাম্পিয়ান

ঠাকুরগাঁওয়ে ২০ ইউপি সদস্যদের শপথ ও চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান

পীরগঞ্জে প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

ঠাকুরগাঁও জেলা প্রা: বি: শিক্ষক সমিতির সভাপতি কমল ও সাধারণ সম্পাদক রফিকুল

ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির বর্ধিতসভা

সরকারি ঘর পেয়ে খুব খুশি হয়েছি,আর ঝড়-বৃষ্টির ভয় নাই শান্তিতে ঘুমাতে পারবো

ওয়ার্ল্ড ভিশনের বাল্য বিবাহ মুক্ত গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক দিনাজপুরে ৫টি উপজেলায় ৫টি গ্রামকে অবিলম্বে বাল্য বিবাহ মুক্ত করার ঘোষনা দেওয়া হবে

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে শশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ জামাইর বিরুদ্ধে