Tuesday , 22 December 2020 | [bangla_date]

রানীশংকৈলের নেকমরদ চৌরাস্তায় নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে

আনোয়ার হোসেন আকাশ রাণীশংকৈল থেকে..

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ চৌরাস্তার মোড়ে অবাধে গড়ে উঠা সিএনজি পাগলু ও অটো রিক্সার স্ট্যান্ড হওয়ার কারনে প্রতিনিয়ত বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনা ঘটছে অহরহ ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার উপশহর নেকমরদ চৌরাস্তার চতুর্থদিকে মহাসড়কে অটো ও পাগলু স্ট্যান্ড থাকার কারনে দূরপাল্লার যানবাহন সহ বিপাকে পড়েছেন সাধারণ পথচারীরা। চৌরাস্তা মোড়ে ট্রাফিক না থাকায় জনদূর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীসহ বিভিন্ন জায়গা থেকে আসা পথচারীদের মাঝে।

অন্যদিকে সাপ্তাহিক হাট রবিবারে রাস্তায় বসছে দোকানপাট সেইসাথে অতিরিক্ত যানবাহনের চাপে সেদিনের যানজট দুর্ভোগের যেন কোন অন্ত নেই।

এলাকার একাধিক ভুক্তভোগী ব্যবসায়ী জানান- ট্রাফিক না থাকার কারনে প্রতিদিন সকাল বিকালে সিএনজি পাগলু ও অটো রিক্সা মহাসড়কে রাখার কারণে নিত্যদিন সময় যানজট লেগে থাকে। এ যন্ত্রনা থেকে পরিত্রাণ কামনা করেছেন সকলে।

এছাড়াও কয়েকজন পথচারী জানান, চারদিক থেকে আসা যানবাহন এবং পাগলু অটো স্ট্যান্ড মহাসড়কে যার কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয় । এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা চেয়েছেন পথচারীরা।

এ বিষয়ে জানতে নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হকের মুঠোফোনে ফোন দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল জানান আমরা ইতিমধ্যে সকলকে সতর্ক করে দিয়েছি। খুব শিঘ্রই নেকমরদ চৌরাস্তার সার্বিক সমস্যা নিরসনে কাজ করব ইনশাল্লাহ

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ভাষা শহিদদের স্বরণে টি-২০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে ইএসডিও’র প্রধান কার্যালয়ে ‘গরুর গাড়ি’ শিল্পকর্ম

ঠাকুরগাঁওয়ে জমির অসহনীয় পণ মূল্য বাতিলের দাবি

বোচাগঞ্জে সানু মামুন স্মৃতি ভলিবল টুর্ণামেন্টের উদ্বোধন

ভাষা সৈনিক দবিরুল ইসলামের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছাত্র আন্দোলনে নিহত শাবিপ্রবির রুদ্রের পরিবার পেল ৩ লাখ টাকা

দিনাজপুরে স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামুলক সেমিনার

ঠাকুরগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে  কাঁচা রাস্তা মেরামত

ঠাকুরগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে কাঁচা রাস্তা মেরামত

এখনও চরিত্র বদলে চলেছে ডেল্টা, খুবই ভয়ানক এই প্রজাতি: হু প্রধান

দিনাজপুরে এতিম শিশু ও গরিব মানুষের মাঝে রোটারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ