Friday , 18 December 2020 | [bangla_date]

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৬ জানুয়ারি পর্যন্ত

করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বেড়েছে। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না।

শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় চলমান ছুটি আবার বাড়ানো হয়েছে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কওমি মাদ্রাসা এ ছুটির আওতামুক্ত থাকবে।’

এর আগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। নতুন করে ছুটি বাড়ানোর বিকল্প নেই।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে ছুটি বাড়াতেই হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়া হবে।’

এদিকে, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা মহামারির কথা বিবেচনায় নিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় শিক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাতার ফুটবল বিশ্বকাপ নিয়ে ঠাকুরগাঁওয়ে উত্তাপ ও উত্তেজনা বাড়ছে

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন

পীরগঞ্জে ভূমিহীনদের উপর অত্যাচার-নিপীড়নের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আটোয়ারী আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ

হাকিমপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াতে ইসলামীর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি একদল মানুষের অকৃত্রিম ভালোবাসা!

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলকেট্রনকি  ডিভাইসসহ ১৮ পরীর্ক্ষাথী আটক

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলকেট্রনকি ডিভাইসসহ ১৮ পরীর্ক্ষাথী আটক

রানীশংকৈলের নেকমরদ চৌরাস্তায় নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে

সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদের কমিটি গঠন