Thursday , 31 December 2020 | [bangla_date]

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি ১১ জানুয়ারি

ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বয়সসীমা শিথিল করা হয়েছে। ফলে এ বছর যেকোনো বয়সের শিক্ষার্থী পঞ্চম শ্রেণি পাশ করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।

এছাড়া, স্থগিত হওয়া ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক সাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘কোভিড-১৯ ভাইরাসজনিত অতিমারী পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ২০২১ শিক্ষাবের্ষ সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল লটারি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৩০ ডিসেম্বর আয়োজনের কথা থাকলেও হাইকোর্টের নির্দেশনার কারণে লটারি অনুষ্ঠান কার্যক্রম বিজ্ঞপ্তি জারি করে স্থগিত করা হয়।’

সেখানে আরও বলা হয়েছে, ‘বয়সের কারণে ইতোপূর্বে যারা আবেদন করতে পারেনি তারা এখন আবেদন করতে পারবে। সেজন্য সফটওয়্যারটি বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার পর খুলে দেয়া হয়েছে এবং আগামী ৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবে।
স্থগিত হওয়া লটারি আগামী ৭ জানুয়ারি ডিজিটাল লটার মাধ্যমে করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এদিকে, এ বছর ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়সমীমা ১১-এর বেশি করায় অনেক শিক্ষার্থী ৫ম শ্রেণি পাশ করলেও ১১ বছর না হওয়ায় তারা আবেদন করতে পারছিল না। পরে ভুক্তভুগী পরিবারের অভিভাবকরা আদালতে রিট করেন। তার ভিত্তিতে দুদিনের মধ্যে এটি সমাধানের নির্দেশনা দেয় আদালত। পরে উচ্চপর্যায়ের বৈঠক করে বয়সয়ের সময়সীমা শিথিল করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাপ খেলা প্রতিযোগিতা

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত-১, আহত-১৫

দিনাজপুর প্রেসক্লাব ও কাব্যকথার যৌথ আয়োজনে ৭ জুন প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য সম্মেলন উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

ছাত্রলীগের প্রথম সভাপতি দবিরুল ইসলামের ৬২ তম মৃত্যুবার্ষিকী আজ

ঠাকুরগাঁওয়ে শুমারি কমিটির সভা

দিনাজপুরে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা দৈনিক ভোরের দর্পন এগিয়ে যাচ্ছে জনগনের কল্যানে

বোদায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

বোদায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন বিএনপি নেতার

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয়  দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

বাজেটকে স্বাগত জানিয়ে রাণীশংকৈলে পদবঞ্চিত আ’লীগ নেতাদের আনন্দ মিছিল