Saturday , 26 December 2020 | [bangla_date]

সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিকদের বিক্ষোভ

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ রাষ্ট্রায়ত্ব ৬টি চিনিকলে আখ মাড়াই কার্যক্রম স্থগিত করার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়ন ও আখচাষী কল্যান সমিতির উদ্যোগে বিক্ষোভ কর্মসুচী পালন করেছে।
২৬ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় চিনিকলের মুল ফটক হতে শীতের ঘনকুয়াশার মধ্যে ও সেতাবগঞ্জ পৌরসভার প্রধান সড়ক প্রদিক্ষন করে বিক্ষোভ মিছিলটি। এরপর চিনিকল চত্বরে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। মিছিলে শত শত শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা তাদের ৬ দফা দাবী পুরনে বিক্ষোভে বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সেতাবগঞ্জ চিনিকল আখ চাষী কল্যান সমিতির সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু, সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার চৌহান, সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ আলী সরকার প্রমুখ। বক্তারা অবিলম্বে সেতাবগঞ্জ চিনিকল সহ ৬টি চিনিকলের আখ মাড়াই সহ বিভিন্ন দাবী তুলে ধরেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে হাইব্রিড গম: সম্ভাবনা এবং ভাবষ্যৎ পরিকল্পনা- গবেষকবৃন্দ আমদানী নির্ভরশীলতা কমাতে গমের উৎপাদন বাড়াতে হবে

বীরগঞ্জে শরতের রঙে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে

বর্তমান সরকারের ডিজিটাল সেবা প্রদান সবার মাঝে পৌছে যাচ্ছে –রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

দিনাজপুরে ভোক্তা আইনে চারটি হোটেলকে জরিমানা

বীরগঞ্জে জাতীয় ভোক্তা দিবস পালিত

মুজাবর্ণীতে রাস্তা চলাচলে জনসাধারণের দুর্ভোগ চরমে

পীরগঞ্জে মুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাণীশংকৈলে ওসমান হাদির গায়েবানা জানাযা

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও এর শুভেচ্ছা বিনিময়

ঠাকুরগাঁওয়ে শুমারি কমিটির সভা