Thursday , 10 December 2020 | [bangla_date]

সেতাবগঞ্জ সহ দেশের ৬টি চিনিকলের কারখানা বন্ধের প্রতিবাদে বোচাগঞ্জে বিএনপি মানববন্ধন

বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥
দিনাজপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল সহ দেশের ৬টি চিনিকলের কারখানা বন্ধের প্রতিবাদে বোচাগঞ্জে বিএনপি মানববন্ধন করেছে। বর্তমান সরকারের মিল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ১০ ডিসেম্বর ২০২০ইং বৃহস্পতিবার সকাল ১০টা চিনিকলের প্রধান গেটে বিএনপির নেতাকর্মী সহ সেচিকের শ্রমিক কর্মচারীরা এতে উপস্হিত ছিলেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জননেতা জনাব আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, কাহারোল বিএনপি সভাপতি জনাব গোলাম মোস্তাফা বাদশা, সেতাবগঞ্জ পৌর বিএনপির উপদেষ্টা এম ওয়ালী ফ্লাড, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদরুল পারভেজ, সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিকনেতা মাহাবুব রব্বানী, তোফাজ্জল হোসেন তোফা, বজলুর রশীদ বজু, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, হারিসুল ইসলাম, ছাত্রনেতা ওয়াক্কাস আলী কাঞ্চন, রাজিউর রহমান প্রম‚খ। মানববন্ধনে বিএনপি বোচাগঞ্জ উপজেলা শাখা, সেতাবগঞ্জ পৌরশাখা,অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্হিত ছিলেন। বক্তরা বলেন, সেতাবগঞ্জ চিনিকল আমাদের অহংকার ও গর্ব এই ঐতিহ্যের উপর আঘাত কোন ভাবেই বরদাস্ত করা হবে না। নেতৃবৃন্দ চিনিকলের শ্রমিক-কর্মচারী ৫ দফা দাবীর প্রতি সংহতি এবং একাত্বতা ঘোষনা করেন সেই সাথে সরকারকে অবিলম্বে এহেন সিদ্ধান্ত বাতিল করার আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১১৪ কোটি টাকা ব্যয়ে দিনাজপুরের পুনর্ভবা নদী খনন শুরু হচ্ছে শনিবার

সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

চিরিরবন্দরে দাবদাহে ঝরে  পড়ছে আমের গুটি

চিরিরবন্দরে দাবদাহে ঝরে পড়ছে আমের গুটি

ফুলবাড়ীতে আলুর বস্তায় ফেন্সিডিল উদ্ধার, আলুসহ ট্রাক জব্দ ও চালক-হেলপার আটক

পঞ্চগড়ে রমরমা মাদকের বাণিজ্য, প্রতিকারের দাবিতে অতিষ্ঠ গ্রামবাসীর মাদক বিরোধী সমাবেশ ও স্মারকলিপি প্রদান

নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করলেন প্রায় ১০ হাজার নারী

শিশু দুটিকে বাঁচিয়ে রাখার আকুতি বৃদ্ধ দম্পতির!

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর-মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচনের জয়ী হলেন

আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল