Saturday , 12 December 2020 | [bangla_date]

হরিজন ও রবিদাস স¤প্রদায়ের বাড়ীতে কম্বল নিয়ে হাজির হলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- কনকনে শীতের রাত। নিজ গাড়ীতে করে কম্বল নিয়ে রওয়ানা হলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। রাত তখন সাড়ে ১১ টা। পৌছালেন হরিজন ও রবিদাস স¤প্রদায়ের এলাকায়। প্রচন্ড শীতে হরিজন ও রবিদাস স¤প্রদায়ের লোকজন তখন ঘুমিয়ে ছিলেন। এসময় তাদের ডাকতে থাকেন এমপি। বলেন, কেউ কি জেগে আছেন ? বের হন, আমি আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছি। ডাক শুনে ঘুম ঘুম চোখে ঘর থেকে বেড়িয়ে আসেন হরিজন স¤প্রদায়ের ‘ভোলা’। এসময় পরম আদরে তার গায়ে কম্বল জড়িয়ে দেন এমপি। এভাবে সেখানে ৫০টি কম্বল বিতরণ করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। এদিকে প্রচন্ড শীতের এই রাতে কম্বল হাতে পেয়ে বেশ খুশি তারা। ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে এসব কম্বল বিতরণ করেন এমপি।এসময় উপ¯ি’ত ছিলেন কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম, সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নাসির“ল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন

নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জায় ডোবাল টাইগাররা

পার্বতীপুর উপজেলা নির্বাচনের হালচাল প্রার্থীদের দৌড় ঝাপ, একমুখী নির্বাচনের সম্ভাবনা

বীরগঞ্জে চার্জার লাইট চার্জ দিতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

শোক সংবাদ। সাংবাদিক মিজানুর রহমান লুলুর ইন্তেকাল

পীরগঞ্জে ছাত্রলীগের ইফতার বিতরণ

দেশের ইতিহাসে প্রথম টিকা নিচ্ছেন নার্স রুনু

তথ্য চাওয়ায় সাংবাদিকের কারাদণ্ড : প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে মহিলা দলের ৪৫ তাোম প্রতিষ্ঠা বার্ষিকী ! ,

দুর্গাপূজার প্রত্যেকটি মন্ডব সিসি ক্যামরার আওতায় আনা হবে —- ইউএনও রকিবুল হাসান