Wednesday , 2 December 2020 | [bangla_date]

৩ ডিসেম্বর পীরগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

পীরগঞ্জ প্রতিনিধি : ৩ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস। মুক্তিবাহিনীর ক্যাপ্টেন জাহাঙ্গীরের অধীনে দুইশতাধিক গেরিলা ও মিত্রবাহিনীর চতুর্মুখী আক্রমণের মুখে ১৯৭১ সালের এ দিনে পাকবাহিনী ও তাদের দোসররা পীরগঞ্জ ছাড়তে বাধ্য হয় । শত শত শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয় মোড়ে মোড়ে। এ দিনে মুক্তিবাহিনীর গেরিলা নেতা মুন্সিপাড়ার শহীদল্লাহ শহিদ,মকিমউদ্দিন আহম্মেদ, জগথার আব্দুল আজিজ, বীরহলীর তালেবুর রহমান ও কাচন ডুমুরিয়ার আকতারুজ্জামানের নেতৃত্বাধীন দুইশতাধিক গেরিলা মুক্তিসেনা বীরবিক্রমে পীরগঞ্জে প্রবেশ করেন এবং পীরগঞ্জকে পাক হানাদার মুক্ত ঘোষণা করেন। অতঃপর ডিফেন্সের মুক্তিসেনা ও মিত্রবাহিনীর (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) একটি ইউনিট পীরগঞ্জে প্রবেশ করে। সে দিন থেকেই ৩ ডিসেম্বর পীরগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস হিসাবে গণ্য হয়ে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৮ জনের মৃত্যু

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলে স্বাধীনতার চেতনা ম্লান হবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে বাপার সংবাদ সম্মেলন অবাধে গাছকাটা বন্ধ ও পৌরসভার জলাবদ্ধতা নিরসন দাবি

আনোয়ারা বেগম, গাভী পালন করে ভাগ্যবদল

খানসামায় আ.লীগের আনন্দ মিছিল আবুল হাসান মাহমুদ আলী মন্ত্রীসভায় যুক্ত হওয়ায় চিরিরবন্দরে মিষ্টি বিতরণ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

লায়ন্স ক্লাবের তৃতীয় দিন ডায়াবেটিস পরীক্ষা

পীরগঞ্জে ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্যবসায় ক্ষতি করার অভিযোগ

পীরগঞ্জে ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্যবসায় ক্ষতি করার অভিযোগ

দিনাজপুর এলজিইডি ভবনে অ’গ্নি’কা’ন্ড, পু’ড়েছে নথিপত্র