Friday , 18 December 2020 | [bangla_date]

৬১৯ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম শুরু

ঠাকুরগাঁও :  পঞ্চগড় সুগারমিল, সেতাবগঞ্জ সুগারমিল ও ঠাকুরগাঁও সুগারমিল-এ তিন মিলের ১ লাখ ৫৩ হাজার মে.টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড এর ৬৩তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টায় ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই মওসুমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, জেলা পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান (পিপিএম-সেবা), সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সুগারমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক এনায়েত আলী উলুব্বী প্রমুখ।
এসময় ঠাকুরগাঁও সুগারমিলের কর্মকর্তা-কর্মচারীসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মাড়াই মওসুমের উদ্বোধনের আগে মিলের উন্নয়নসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এবার ৬৩ তম মাড়াই কার্যক্রমে ১ লাখ ৫৩ হাজার মে.টন আখ মাড়াই করে ১০ হাজার মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।  মিল কর্তৃপক্ষ জানায়, ঠাকুরগাঁও ছাড়াও পঞ্চগড় ও সেতাবগঞ্জ চিনিকল জোনের আখ মাড়াই হবে এই মিলে। তাই মিলটি ১২০ দিন চালু থাকবে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭ ভাগ। শুধুমাত্র এই মিলটি গত মাড়াই মৌসুমে লোকসান দিয়েছে ৬৫ কোটি টাকা। এ নিয়ে মোট লোকসানের পরিমান দাঁড়ালো ৬১৯ কোটি ৭০ লাখ টাকা। গেল বছরের মাড়াই করা অবিক্রিত চিনি পড়ে আছে ২৪৫৩ মেট্রিক টন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুরের ঘটনায় সন্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ

নবাবগঞ্জের ভেজাল গুড়ের কারখানায় অভিযান তিন প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা ও ভেজাল গুড় নষ্ট করা হয়

এক যুগ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রামসাগর এক্সপ্রেস চালু

একদিনে এক কোটি দিকাদান কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পীরগঞ্জে কাশেম স্যার মেমোরিয়াল স্কুলের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

বর্তমান শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর —–হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ’ শুরু

বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আফছার আলীর ব্যাপক গণ সংযোগ

বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আফছার আলীর ব্যাপক গণ সংযোগ

ঠাকুরগাঁওয়ে এনটিভির জন্মদিন পালন

জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা