Saturday , 19 December 2020 | [bangla_date]

কাহারোলে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও ফ্রি ব্লাড সুগার পরীক্ষার উদ্বোধন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশে স্বাস্থ্য খাতের সাফল্যের কারণে দেশ পোলিও মুক্ত হয়েছে, এবার হাম-রুবেলা মুক্তও হবে। টিকা দানের সাফল্যের কারণে প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন। এখন দেশকে হাম-রুবেলা মুক্ত করতে হবে।তিনি বলেন, টিকা স্বাস্থ্য খাতের অনন্য ব্যবস্থা। টিকা নিলে স্বাস্থ্যের ওপর চাপ কমে, অসুখ কম হয়। টিকার কারণে মানুষের আয়ুও বেড়েছে। শিশুদের প্রতি আমাদের যতœশীল হতে হবে। শিশুরা আমাদের প্রিয়জন, তাদের টিকা দেওয়া নিশ্চিত করার দ্বায়িত্ব অভিভাবকদের। টিকা দেওয়ার মাধ্যমে শিশুদের মৃত্যু ঝুঁকি কমে।মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার দুপুরে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও ফ্রি ব্লাড সুগার পরীক্ষার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম, আরএমও ডা. রায়হান আলী, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ।কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম জানান, ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ মাস থেকে ৫ বছর কম বয়সী শিশু ১৪ হাজার ৫শ এবং ৫ বছর হতে ১০ বছরের কম বয়সী ১৭ হাজার ৭৫ জন, মোট ৩১ হাজার ৫শ ৭৫ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। তিনি বলেন, উপজেলার ৪শ ৩৩ টি টিকাদান কেন্দ্রে পর্যায়ক্রমে এই টিকাদান কার্যক্রম চলবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে চেয়ারম্যানের আঘাতে মাথা ফাটল সচিবের।।থানায় অভিযোগ

দিনাজপুর জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

স্ত্রী ও সন্তানকে পিটিয়ে হত্যা, ছেলে হাসপাতালে, স্বামী গ্রেফতার

বোচাগঞ্জের নাফানগর ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

পৌরসভার মাস্টাররোলের কর্মচারীদের বেতনবৈষম্য দূরীকরণ ও বৃদ্ধির দাবিতে স্মারকলিপি

পীরগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে শ্রমিকদের মাঝে অনুদান প্রদান

নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

কাশী দেওয়ায় ধরা খেল দিনাজপুর খাদ্য নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক পরীক্ষার্থী

নিজের চাহিদা পুরণ করে উৎপাদিত ফসল বাইরে বিক্রি করতে হবে —-রাণীশংকৈলে কৃষি মেলায় ইন্দ্রজিত সাহা

আশরাফুল আলম লিটন পঞ্চগড় জেলার শ্রেষ্ট অধ্যক্ষ নির্বাচিত