Saturday , 12 December 2020 | [bangla_date]

জাতির পিতা বঙ্গবন্ধুর সম্মান কে কোন ভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না

বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সম্মান কে কোন ভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকায় র‌্যালি করে সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল এর নেতৃত্বে র‌্যালিটি সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে অবস্থান নেয়।পরে উপজেলা হল রুমে নিবার্হী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) বিকাশ চন্দ্র বর্মন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: আবুল বাসার মো: সায়েদুজ্জামন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুস সালাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নবি খান, উপজেলা প্রকৌশলী মো: আনোয়ার হোসেন প্রমুখ।আলোচনা সভায় বক্তরা বলেন, জাতির পিতার সম্মান কোন ভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। যারা জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার পায়তারা করছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তরা আরো বলেন, বিশ্বের অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে, ভাস্কর্য আর মূর্তি এক নয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

ঠাকুরগাঁওয়ে দেড়মাস অনশন করে বিয়ে করলেন প্রেমিক যুগল

অন্ধ হয়েও ভিক্ষাবৃত্তি নয়-বদনা বাজিয়ে সংসার চলে রাণীশংকৈলে আসাদুলের

দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবস অনুষ্ঠিত

কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

পীরগঞ্জে চক্ষু হাসপাতালে মাইক্রোবাসের চাবি হস্তান্তর

দিনাজপুর শিক্ষা বোর্ডে নবনিযুক্ত সচিব প্রফেসর মোঃ দেলোয়ার হোসেন প্রধান-কে শুভেচ্ছা

ঠাকুরগাঁওয়ে ছেঁড়া পোস্টার নিয়ে বিচারের দাবিতে থানায় হাজির মেম্বার প্রার্থী — ফজলুল

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল  রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

সেতাবগঞ্জ চিনিকল চালু করার দাবীতে অবস্থান কর্মসূচি পালন