Friday , 25 December 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের আশ্রয়ণ প্রকল্প পরিচালকের পরিদর্শন

ঠাকুরগাঁও: মুজিব বর্ষ উপলক্ষ্যে ভুমিহীনদের জন্য নির্মানাধীন ঘরের মান দেখতে ঠাকুরগাঁওয়ে পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী দপ্তরের আশ্রয়ণ প্রকল্পের পরিচালক জাজরীন নাহার।
শুক্রবার বিকালে সদর উপজেলার ঢোলার হাট ইউনিয়নের বড়দেশ^রী ও সালন্দর ইউনিয়নের ঘাট পাড়ার আশ্রয়ণ প্রকল্পের ঘর সরজমিনে পরিদর্শন করেন।
এসময় তিনি কাজের গুনগত মান ও টেকশই নিয়ে যাচাই বাচাই করেন এবং সুবিধা ভোগীদের সাথে কথা বলেন। নির্মানাধীন ঘর পরিদর্শন শেষে আশ্রয়ণ প্রকল্পের পরিচালক জাজরীন নাহার সাংবাদিকদের কাছে নির্মিত ঘরের মান সন্তোষজনক বলে মন্তব্য করেন।
পরে এ উপলক্ষে সালন্দর ইউনিয়নের ঘাটপাড়ায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মুজিবের গান উপভোগ করেন আশ্রয়ণ প্রকল্পের পরিচালক জাজরীন নাহার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ভুমি কমিশনার কামরুজ্জামান সোহাগসহ অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে আশ্রয়ণ প্রকল্পের পরিচালক জাজরীন নাহার জেলার বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, হরিপুর ও রানীশংকৈল উপজেলার নির্মানাধীন ঘর পরিদর্শন করেন।
এবার মজিব বর্ষ উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলায় ৭ হাজার ৮শ ঘর নির্মান হচ্ছে গৃহহীনদের জন্য। প্রতিটি ঘর র্নিানে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। তিনটি শ্রেণির ভুমিহীদের মাঝে এসব ঘর নতুন বছরের জানুয়ারী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর করবেন বলে জানান জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় ও অফিসার ইনচার্জকে বরণ

রাতে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে

বীরগঞ্জে বিএনপি’র গণসমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে বিএনপি’র গণসমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে আবাদি জমি ঝুঁকিতে, প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

রাণীশংকৈলে আ.লীগের তিন বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

বীরগঞ্জে ১৩ জন নারী ও পুরুষের মাঝে হুইল চেয়ার বিতরণ

বীরগঞ্জে প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরণ

মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

হিলিতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ