Wednesday , 16 December 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে উদীচীর সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিবাদ সমাবেশসহ সাংস্কৃতিক অনুষ্ঠান

ঠাকুরগাঁও : “রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ কর” – এ শ্লোগানকে সামনে নিয়ে বিজয় দিবস উদযাপন ও সা¤প্রদায়িকতা বিরোধী প্রতিবাদ সমাবেশসহ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উদীচী জেলা সংসদ।
মঙ্গলবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন, উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগম। এসময় বক্তব্য রাখেন, জেলা সিপিবির সহসাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম, জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সদস্য সচিব সুচরিতা দেব,উদীচী জেলা সংসদের উপদেষ্টা আবু মহি উদ্দিন, সহ সভাপতি এমএস রাজু, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু প্রমূখ। বক্তাগণ যেকোন মূল্যে এদেশে মৌলবাদীদের আস্তানা করতে দেওয়া হবে না এবং প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে ধর্মের নামে রাজনীতিকারী ও মৌলবাদীদের প্রতিহত করা হবে বলে খোষণা দেন। এসময় উদীচীর শিল্পীগন গণ ও প্রতিবাদী সঙ্গীতসঙ্গীত পরিবেশনসহ কবিতা আবৃত্তি করে।

 

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আঞ্চলিক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

খানসামায় ২৬০০ কৃষক পেল বিনামূল্যে  পাট বীজ ও রাসায়নিক সার

খানসামায় ২৬০০ কৃষক পেল বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার

রোববার ৭মার্চ ৫ বিভাগে ঝড়ো হাওয়া-বজ্রবৃষ্টি হতে পারে

ঠাকুরগাঁওয়ের ফাড়াবাড়িতে সোনালী ব্যাংকের আউটলেট উদ্বোধন

সফল নারী কসাই বীরগঞ্জের জমিলা

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকান্ডে/নৈতিকতা অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা

বোদায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

পঞ্চগড়ে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে নাগরিক কমিটির স্মারকলিপি