Tuesday , 8 December 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী যুবক নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রবিউল ইসলাম (২০) ও নাজির উদ্দিন (৪০) নামে দুই বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার ভোরে জেলার হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ২৬৭ এস এর মেইন পিলারের নিকট ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানান বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

নিহদ রবিউল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ির ৪ নং কলোনি এলাকার আবুল কাশেমের ছেলে এবং নিহত নাজিম উদ্দিন হরিপুর উপজেলার বেকুয়া মানিকখাড়ি গ্রামের বেকু মোহাম্মদের ছেলে বলে তথ্য পাওয়া গেছে।

সীমান্ত সুত্র জানায়, নিহত রবিউল এবং নাজিম দুজনেই দীর্ঘদিন ধরেই সীমান্তে চোরাচালান কাজের সাথে জড়িত ছিলেন। মঙ্গলবার ভোর রাতে তারা অবৈদভাবে মানিকখাড়ি এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এসময় তাদের উপস্তিতি টের পেয়ে ভারতের ফুলবাড়ী ক্যাম্পের ১৪৬ বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। ঘটনাস্থলেই রবিউল এবং নাজিম গুলিবিদ্ধ হয় এবং দেশে পালিয়ে আসতে সক্ষম হয়। পরবর্তীতে আহত অবস্থায় রবিউলকে রানিশংকৈল হাসপাতালে এবং নাজিমকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যেই তাদের মৃত্যু হয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান সীমান্তে ২ যুবকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় ঠাকুরগাঁও-৫০ বিজিবি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে সংযোগ স্থাপন করা যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দুই কন্যাকে সাথে নিয়ে ভোটের মাঠে এমপি ফিজার

ধানক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু

বীরগঞ্জে “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

আটোয়ারীতে জেঁকে বসেছে শীত, বিপাকে শ্রমজীবি সহ শিক্ষার্থীরা

বীরগঞ্জে জমে উঠেছে শীতের পিঠাপুলির দোকান

দিনাজপুরে ইএসডিও নাইস প্রজেক্টের উদ্যোগে শহরের কাঞ্চন কলোনী বউ বাজার মার্কেটের নির্মাণ সম্পাদন এবং হস্তান্তর

বঙ্গবন্ধু ও বীর শ্রেষ্ঠদের প্রতিকৃতির সামনে পরে ছিল আবর্জনা, খবর পেয়ে ছুটলেন জেলা প্রশাসক

বিনা টিকিটে স্টেশনে প্রবেশকে কেন্দ্র করে মারামারি, আহত-৩ দিনাজপুরে রেল কর্মচারীদের বিক্ষোভ, আটকা পড়ে পঞ্চগড় এক্সপ্রেস

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যেরে বিরুদ্ধে অভিযোগ

বোচাবোচাগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত