Wednesday , 2 December 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভাড়াটিয়া সেজে মালিক দাবী, স্থানীয় প্রভাবশালীর নির্দেশে বাড়ীতে আগুন, হামলা-ভাংচুর, আহত-৭

ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ অবিশ^াস হলেও সত্য! জোর যার মুল্লুক তার। এমনই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়পুর ইউনিয়নের ভ‚ল্লী বাজার এলাকায় ভাড়াটিয়া সেজে মালিকানা দাবী করে সরকার দলীয় প্রভাবশালী নেতার নির্দেশে বাড়ীতে আগুন, হামলা-ভাংচুর, লুৎপাট ও দখলের ঘটনায় ৭ জন আহত। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোন মূর্হতে প্রাণহানীর ঘটনা ঘটতে পারে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ভ‚ল্লী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন ইয়াকুব আলী (৬৫), সালমা বেগম (৬০), রোকেয়া বেগম, (৪২), সুফিয়া বেগম (৫৩), নাসিমা আক্তার (৩৫), শহিদুল ইসলাম (৩০), রোমানা আফরোজ (২৩)।
জানা যায়, জমির মালিক ইয়াকুব আলী ১৯৭৫ সাল হতে ক্রয় সুত্রে জমি ভোগদখল করে আসছেন। সেই ভোগদখলিয় জমিতে কিছু দোকান ঘর নির্মান করে চুক্তিভিত্তিক ভাড়া টিয়ে নিয়োগ করেন। ভাড়াটিয়ারা হলেন বাহার উদ্দীন, লাভলী বেগম, ইউনুচ আলী। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হলে তারা ভাড়া দিতে তালবাহানা শুরু করেন। দোকান মালিক ভাড়াটিয়েদের দোকান ছেড়ে দিতে বললে আজ দিবে কাল দিবে বলে সময় ক্ষেপন করতে থাকে। এবিষয়ে ভাড়াটিয়েদের অনেক বার তাগদা দেয়া সত্বেও তারা ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। পরে নিরুপায় হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নজুর বরবারে আবেদন দাখিল করেন। ইউপি চেয়ারম্যান বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য গ্রাম্য আদালতের মাধ্যমে নিস্পত্তি করার জন্য উভয় পক্ষকে তলব করেন। কিন্তু বাহার উদ্দীন, লাভলী বেগম, ইউনুচ আলী অত্যান্ত প্রভাবশালী হওয়ায় চেয়ারম্যানের কথার কোন কর্নপাতই করেন নি। পরে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাদী পক্ষের কাগজ পর্যালোচনা করে প্রতিবেদন দেন।
সরোজমিনে গিয়ে দেখা যায় ভ‚ল্লী বাজারের চাল ব্যবাসীয় মকবুল হোসেন বলেন, বাহার উদ্দীন, লাভলী বেগম, ইউনুচ আলী ভাড়াটিয়ে ছিলেন কিন্তু শুনছি আজ তারা নিজেদের মালিক দাবী করছে। মশিউর রহমান, আহমম্মদী, স্বপনসহ অনেকে বলেন জোর যার মূল্লুক তার। এখানে আমাদের কথা বলে লাভ কি ? গত রাতে বাহার উদ্দীন, লাভলী বেগম ও ইউনুচ আলী স্থানীয় এক প্রভাবশালী নেতার নির্দেশে ইয়াকুব আলীর বাড়ীতে আগুন, হামলা-ভাংচুর, লুৎপাট চালায়।
দোকান মালিক ইয়াকুব আলী বলেন স্থানীয় প্রভাবশালীর নেতৃত্বে সন্ত্রাসীরা আমার বাড়ী ও গুদামের তালা ভেঙ্গে আগুন, হামলা-ভাংচুর, লুৎপাট চালায়। এতে করে ট্রাক্টরে করে প্রায় ১ কোটি টাকার মালামাল নিয়ে যায়।
বাহার উদ্দীন, লাভলী বেগম, ইউনুচ আলী ভাড়াটিয়ার বিষয়টি স্বীকার করে বলেন তবে আমরা সকলে পরবর্তীতে দোকানঘর গুলো সফিউলের কাছে ক্রয় করে নেই।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত একেএম আতিকুর রহমান বলেন গতকাল ১ তারিখ অনুমান রাত সাড়ে ৯টার দিকে ৯৯৯ নম্বরের কলকে কেন্দ্র আমরা ভূল্লীতে গিয়ে দেখি একটি দোকান ঘরকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে। উভয় পক্ষকে এজাহার দিতে বলেছি। এজাহার দিলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কনকনে ঠান্ডায় দিনাজপুর অঞ্চলের শ্রমজীবিরা বিপাকে

পঞ্চগড়ের-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদের উঠান বৈঠক

হাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে উদযাপন

ঠাকুরগাঁওয়ে করোনা সংকট মোকাবিলায় হাসপাতালে ৫টি অক্সিজেন ও উন্নত মানের মাস্ক প্রদান

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

তত্তাবধায়ক সরকার আর আসবে না বাংলাদেশে —রমেশ চন্দ্র সেন এমপি

পীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সংগ্রহ শুরু

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: আব্দুল্লাহ আল মামুন জীবনের নিরাপত্তাসহ নির্বিগ্নে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সহ ৩ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সভা

ঠাকুরগাঁওয়ে ৭ দিনের লকডাউন । পীরগঞ্জে উপজেলা প্রশাসনের তৎপরতা বৃদ্ধি