Sunday , 6 December 2020 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিৎসককে জরিমানা

ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে পরিচয় গোপন করে হোমিও প্যাথি চিকিৎসার আড়ালে এলোপ্যাথি চিকিৎসা দেয়াসহ প্রতারণার অভিযোগে মোহাম্মদ রিপন নামে ভুঁয়া চিকিৎসককে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যায় শহরের বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকার এস এ টাওয়ারে অভিযান পরিচালনা করে জরিমান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, কয়েক বছর ধরে হোমিও প্যাথি চিকিৎসার আড়ালে রিপন ঠাকুরগাঁও শহরের এস এ টাওয়ারে সদৃশ ফার্মেসী এন্ড কনসালটেন্ট সেন্টার, রানীশংকৈল উপজেলার মাহফুজ মেডিসিন স্টোর, দিনাজপুর জেলার বীরগঞ্জে সদৃশ কনসালটেন্ট সেন্টার ও পঞ্চগড় জেলার সদৃশ কনসালটেন্ট সেন্টার নামে চারটি স্থানে চেম্বারে নিয়মিত চিকিৎসা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।
ভুক্তভোগী দের অভিযোগের ভিত্তিতে আজ এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি দায় স্বীকার করলে আগামী সাত দিনের মধ্যে সংশোধনের সুযোগ দিয়ে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি একজন হেমিও প্যাথি চিকিৎসক হয়ে এলোপ্যাথি চিকিৎসকের একই ব্যবস্থা পত্রে নাম ব্যবহার করছিল।
এরপর থেকে তিনি কোন স্থানে হোমিও চিকিৎসা ছাড়া অন্যকোন চিকিৎসা সেবা দিতে পারবেন না মর্মেও দায় স্বীকার করেন। এছাড়া তার প্রতিটি সাইনবোর্ডে বেধে দেয়া সময়ের মধ্যে হোমিও চিকিৎসার কথা উল্লেখ্য করে চিকিৎসা দিবেন। তা না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মেজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, সাধারণ মানুষ তার প্রতারনার শিকার হয়েছে। সে দায় স্বীকার করায় সংশোধনের সুযোগ দেয়া হয়েছে। তারপরেও এমন কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মেসার্স মহসিন চৌধুরী এলপিজি অটোগ্যাস ফিলিং ষ্টেশনের উদ্বোধন

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে ধ-র্ষণের সাথে জড়িতদের শা-স্তির দাবীতে মান-ববন্ধন

কাহারোলের কান্তনগর গ্রামে রাজ দেবোত্তর এষ্টেটের জমিতে মসজিদ পুনঃনির্মান বন্ধ রাখার নির্দেশ-জেলা প্রশাসক

অভিনব কায়দায় চা-পাতা ব্যবসার আড়ালে গাঁজা পরিবহনের সময় গাঁজাসহ একজন আটক

গৃহহীন ও ভুমিহীন মুক্ত উপজেলা ঘোষণা হচ্ছে বালিয়াডাঙ্গী উপজেলা

গৃহহীন ও ভুমিহীন মুক্ত উপজেলা ঘোষণা হচ্ছে বালিয়াডাঙ্গী উপজেলা

ঠাকুরগাঁওয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন

হরিপুরে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

ইউপি নির্বাচন: ঠাকুরগাঁওয়ে ২০টি রামদা’সহ আটক-১