Sunday , 13 December 2020 | [bangla_date]

ঠাকুরগাঁও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ওই শিশু শহরের আশ্রম পাড়া মহল্লার ফয়সাল মাহমুদের মেয়ে ফালাক (১০ মাস)। রোগীর স্বজনদের সাথে দূরব্যবহারের অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০ মাসের শিশু ফালাককে ১২ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে শ্বাস কষ্টজনিত রোগে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ ডিসেম্বর সকাল ৮টায় শিশুটির মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। সময় মত অক্সিজেন সরবরাহ না দেয়ায় ঐ শিশুর মৃত্যু হয়।

এ বিষয়ে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ বলেন, শিশুটির হার্টের সমস্যা ছিল। শনিবার রাত ৯টা ৪৫ মিনিটেশ্বাস কষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাকে অক্সিজেন দেয়ার প্রয়োজনীয়তা দেখা দিলে ওয়ার্ড বয় অক্সিজেন আনতে যায়। অনেক বাচ্চা ভর্তি থাকার কারনে অক্সিজেন দিতে ৫-১০ মিনিট দেরি হয়েছে। এরই মধ্যে বাচ্চাটি মারা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সংগ্রামে নারী শেফালি দাস ছেঁড়া জুতা সেলাই করে সংসার চালায় !

বিরলে হাতের নাগালে আধুনিক জাতের মাঠ ফসলের বিভিন্ন বীজ

শতাধিক অসহায়, শীতার্তের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাড়ি ও জমি পেলেন ৭শ ৯২টি পরিবার

কাহারোলে ইরি-বোরো ধানের জমিতে আগাছা পরিস্কার করছেন নারী কৃষি শ্রমিকেরা

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  দুইটি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুইটি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

দিনাজপুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড় সদর ওসি এল এস ডি সড়ক দুর্ঘটনায় মৃত্যু

বীরগঞ্জে তীব্র তাপদহনে বিপাকে নিম্ন আয়ের মানুষ

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাত্তারের জানাজা ও দাফন