Monday , 28 December 2020 | [bangla_date]

পীরগঞ্জে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর জয়

পীরগঞ্জ প্রতিনিধিঃ প্রথম দফা পৌর নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইকরামুল হক বে সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্রী প্রার্থী হিসেবে নারিকেল গাছ মার্কা নিয়ে ভোট করেছেন তিনি। তিনি পেয়েছেন ৯ হাজার ১৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নৌকা মার্কার প্রার্থী বর্তমান মেয়র কশিরুল আলম পেয়েছেন ২ হাজার ৭৯০ ভোট। বিএনপি’র ধানের শীষ মার্কার রেজাউল করিম রাজা পেয়েছেন ২ হাজার ৭১৪ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদিন জগ মার্কা নিয়ে পেয়েছেন ৯৯১ ভোট, জাতীয় পার্টির তৈয়ব আলী লাঙ্গাল মার্কা নিয়ে পেয়েছেন ৪২২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফিজুর রহমান হাতপাখা মার্কা পেয়েছেন ১৪৩ ভোট।
রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দীন জানান, অনাকঙ্খিত ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য এ পৌরসভায় মেয়র পদে আওয়ামীলী, বিএনপি, জাতীয় পার্ঠি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রী সহ ৬ জন, কাউন্সিলর পদে ৩২ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বদ্বীতা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরের বয়ষ্ক শিক্ষার্থী হাবিবুর রহমানের স্বপ্নজয় বন্ধুমেলায় বিপুল সংবর্ধনায় বরণ

চব্বিশের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের ঠিকানা আর বাংলাদেশে হবে না -পঞ্চগড়ে নুরুল হক নুর

রাণীশংকৈলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

হরিপুরে আমগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দিনাজপুরে মৌরি ফসল উৎপাদনের কলাকৌশলের মাঠ দিবস

তেঁতুলিয়ায় সীমান্তের ১২শ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

হরিপুরে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

বীরগঞ্জে পূজা উদযাপন কমিটি উদ্যোগে এমপি গোপালের রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে টিফিনের টাকা জমিয়ে অসহায়দের শীতবস্ত্র দিল শিক্ষার্থীরা

বীরগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা কৃষকের মুখে আনন্দের হাসি