Tuesday , 8 December 2020 | [bangla_date]

বর্তমান সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে পাল্টা অভিযোগ মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি : বঙ্গবন্ধুর ভাস্কার্য ভাংচুর প্রসঙ্গে মৌলবাদদের পিছনে আ’লীগের হাত আছে পাল্টা অভিযোগ ছুড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার উস্কে দিচ্ছে মৌলবাদকে, ওটা দিয়ে রাজনৈতিক ফাদায় লুটতে পারে। বিএনপির ঘাড়ে দোষ দিয়ে নি:শেষ করার ছুতা খোজে।
বাংলাদেশে কোন জঙ্গীবাদ নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এসব আ’লীগের সৃষ্টি। মৌলবাদের উত্থান আ’লীগের আমলে হয়েছে। বিএনপির সাথে মৌলবাদের সম্পর্ক নাই। বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ^াসী, ধর্মান্ধ নয়।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন ও আ’লীগ সরকার যত দিন আছে কোন নির্বাচন সুষ্ঠু হবার সম্ভাবনা নাই। বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত ও আন্দোলনের অংশ হিসেবে।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, আসন্ন পৌর নির্বাচনের বিএনপির প্রার্থী শরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দেশের শিল্পপ্রতিষ্ঠান বন্ধের সমালোচনা করে অবিলম্বে চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ৭ দফা দাবি বান্তবায়ন দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

গাঁজাসহ খানসামায় মাদক ব্যবসায়ী আটক

বীরগঞ্জে এ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিশ্ব নদী দিবস পালিত

পাকিস্তানের বেলুচিস্তানে ফুটবল ম্যাচে বিস্ফোরণ, আহত ১৪

উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফল ভোগীদের মাঝে হাঁসের খাদ্য বিতরণ

অতিতের সব রেকর্ড ভেঙে দেশে একদিনে মৃত্যুর-৮৩, আক্রান্ত-৯ হাজার ৮২২

বীরগঞ্জে সহ-প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

বীরগঞ্জে সহ-প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুরে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন