Thursday , 24 December 2020 | [bangla_date]

বীরগঞ্জে চার্চ অব দ্যা ন্যাজ্যারীণ ইন্টারন্যাশনাল মিশনে শুভ বড়দিন উদযাপন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জে চার্চ অব দ্যা ন্যাজ্যারীণ ইন্টারন্যাশনাল মিশনে শুভ বড়দিন উদযাপন -২০২০ খ্রী. নানান আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা চার্চ অব দ্যা ন্যাজ্যারীণ ইন্টারন্যাশনাল মিশন আয়োজিত চার্চ অব দ্যা ন্যাজ্যারীণ ইন্টারন্যাশনাল মিশন এর নর্থ ডিস্ট্রিক্ট সুপারিন্টেন্ডেন্ট জেমস বারুই এর সভাপতিত্বে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, চার্চ অব দ্যা ন্যাজ্যারীণ ইন্টারন্যাশনাল(মিশন) ঢাকা প্রতিনিধি স্নিগ্ধ উজ্জ্বল খান ভানু, ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট সুপারিন্টেন্ডেন্ট পূরেন এম রায়, পাউপ নির্বাহী পরিচালক ও ন্যাজ্যারীণ মিশনের ডেভেলপমেন্ট পার্টনার এস এম নূর হোসেন হিরু। এসময় স্থানীয় ইউপি সদস্য বসন্ত কুমার সহ গণমান্য ব্যক্তিবর্গ, খ্রীষ্টান ধর্মাবলম্বীর নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে বাইবেল পাঠ, জাতীয় ও খ্রীষ্টান ধর্মীয় সঙ্গীত পরিবেশন, কেক কেটে বড়দিন উদযাপন শেষে দুঃস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ১৭জুনের রিপোর্টে নতুন করে করোনায় ১৭ জন আক্রান্ত

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে খানসামায় শান্তিপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে সংবাদপত্র বিতরণ সংগঠন সমবায় সমিতির নুতন কমিটির- সভাপতি শম্ভু বর্মন, সাধারণ সম্পাদক হাবিব

ইন্টারন্যাশনাল ইয়্যুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন বীরগঞ্জের জুবায়ের

বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে চায়না শিফট ম্যানেজার নি-হত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর সীমান্তে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণে এলাকাবাসী আতঙ্ককিত !

দিনাজপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

রেলপথ মন্ত্রীর দাবি পঞ্চগড়ে কাদিয়ানী স¤প্রদায়ের ওপর হামলা পরিকল্পিত ৬ মামলায় আসামী ৮২০০ \ গ্রেফতার ৮৫

খানসামায় আগুনে পুড়ল নগদ টাকাসহ ৮টি বাড়ি