Sunday , 20 December 2020 | [bangla_date]

বীরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ( দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে “আলোকিত হই যুক্তিতে, মানবতার মুক্তিতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বীরগঞ্জ ডিবেটিং ক্লাবের আয়োজনে ঝাড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে “৫২এর ভাষা আন্দোলনই স্বাধীনতা যুদ্ধে বাঙালির বিজয়ের মূল প্রেরণা” বিষয় নিয়ে পক্ষ দল দিনাজপুর বীরগঞ্জ ডিবেটিং ক্লাব ও পঞ্চগড় সোনাহার বিতর্ক পরিষদ বিপক্ষ দলের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হয়।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিডিসি’র উপদেষ্টা বিকাশ দেবনাথ। বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন ঝাড়বাড়ী মহাবিদ্যালয় প্রভাষক ও বিডিসি’র উপদেষ্টা গোলাম রব্বানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ড বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মো: ইকরামুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক মাহমুদা সুলতানা নূপুর। এসময় অতিথি হিসেবে গ্রুপ অব লিবারেল ডিবেটারস বাংলাদেশ এর সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি ও বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক সৈকত রহিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হন পক্ষ দল এবং বিপক্ষ দলের দলনেতা টুম্পা সরকার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।পরে পক্ষ ও বিপক্ষ দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের উপবৃত্তি প্রদান

বীরগঞ্জ সাতোর ইউপিতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন রাজা প্রচারণার শীর্ষে

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে  ফুলবাড়ী প্রেসক্লাবের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফুলবাড়ী প্রেসক্লাবের শোক

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমানের স্মরণ সভায় বক্তারা

বালিয়াডাঙ্গীতে জামায়াত-বিএনপি’র ৮৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাণীশংকৈলে ডাকাতি স্বর্ণ ও নগদ টাকা আহত-১

দিনাজপুরে ৪টি কোচিং সেন্টারকে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

ঈদুল আজহা ২১ জুলাই

রাণীশংকৈল কেউটানে শিমুলগাছটি যেন পাখিদের নিরাপদ আশ্রয়স্থল

হরিপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ৩