Wednesday , 30 December 2020 | [bangla_date]

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর-মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের কলকুঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিৃরাজিউন)। মঙ্গলবার দুপুর ১টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। বিকেলে তার নিজ বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনকালে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ডালিম সরকার, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান পান্না সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

শিক্ষার আলো ছড়িয়ে শ্রেষ্ঠত্ব অর্জন বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

ঠাকুরগাঁওয়ে ভালোবেসে ২ যুগ একসাথে নীল-গীতা দম্পতি !

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন !

স্বাধীনতা পরবর্তী মহারাজা স্কুল মাইন ট্রাজেডী দিবসটির স্মৃতি রক্ষায় নির্মিত স্মৃতিসৌধ জাদুঘর আড়াই বছরেও চালু হয়নি

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল  রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

মেডিকেলে চান্স পাওয়ায় ঠাকুরগাঁওয়ের ৮ জন শিক্ষার্থীকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

পৌর স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় হুইল চেয়ার পেলেন অসহায় প্রতিবন্ধী তোরাব

পীরগঞ্জ হাটপাড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত