Sunday , 27 December 2020 | [bangla_date]

বীরগঞ্জে ২ মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার হয়েছে। শুক্রবার বীরগঞ্জ থানার এসআই নজমুল হকের নেতৃত্বে এএসআই সুধানসহ সঙ্গীয় ফোর্স উপজেলার গোলাপগঞ্জ রোডস্থ ছোট বোচাপুকুর শিমূল তলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিজপাড়া ইউনিয়নের ছোট বোচাপুকুর গ্রামের মৃত: কছম আলী দালালের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন ওরফে নামদার(৩৫) ও তার সহযোগী বাবুল মার্ডির ছেলে সোম মার্ডি (৩৮)কে ৩ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেন। এব্যাপারে বীরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং ১৮ তারিখ ২৫/১২/২০২০ ইং। অন্যদিকে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে রাতভর অভিযান চালিয়ে উপজেলার মাকড়াই গ্রামের ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে সুব্রত কুমার রায়, লাট ডাবরা গ্রামের মৃত: ওয়াহেদের ছেলে মান্নান কালাম,নাগরি-সাগরি গ্রামের মৃত: হাসান আলীর ছেলে আবুল কালাম ওয়ারেন্টভুক্ত ৩ আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও ফ্রি ব্লাড সুগার পরীক্ষার উদ্বোধন

৮-এর ঘরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দূর্ভোগে নিম্ন আয়ের মানুষ, তীব্রতা বাড়ার সম্ভাবনা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বোনের বাড়িতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু !

ঠাকুরগাঁওয়ে কোচের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির শকুন উদ্ধার

পীরগঞ্জে ২৭ বছর পর আদালতের মাধ্যমে জমির দখল বুঝে পেল প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার

পঞ্চগড়ে সরকারি দপ্তরে সেবার মান উন্নয়নে গণশুনানি

বীরগঞ্জে জেলা প্রশাসক মাহমুদুল আলম আশ্রয়ন প্রকল্প কাজ পরিদর্শন

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে  গ্যারেজ মালিকের মৃত্যু

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু

স্থাপনা রক্ষায় মহানন্দায় পাথর উত্তোলন বন্ধ প্রশাসনের, পেটের তাগিদেই নদীতে শ্রমিকরা