Tuesday , 8 December 2020 | [bangla_date]

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ, দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বৈশাখী হোটেল সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী বাছাই করার জন্য ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ডাঃ মোঃ জাহিদ হোসেন বলেন, সরকারের সব ক্ষেত্রে ব্যর্থতায় দেশ এখন সংকটে। দেশের মানুষ কঠিন সময় পার করছে। মানুষকে এই অবস্থা থেকে মুক্ত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, সরকার মামলা হামলা এবং ষড়যন্ত্র করে বিএনপিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। কোন মামলা এবং ষড়যন্ত্র করে লাভ নেই। মানুষ আর সরকারের পক্ষে নেই। দেশের মানুষ আজ বিএনপির পক্ষে।
জাহিদ হোসেন আরও বলেন, দেশের মানুষের দাবি আদায়ে বিএনপি ভোটে অংশ নিয়েছে। কিন্তু সরকার সেখানে কারচুপির করে সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন বদলে দিয়েছে। সরকারের সকল অন্যায় রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ খালেকুজ্জামান বাবু, উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মনজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু, সদস্য সুভাষ দাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা কৃষক দল সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, উপজেলা যুবদল আহ্বায়ক মোঃ আসাদুল ইসলাম দুলাল এবং মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ মোকারম হোসেন পলাশ।
সভা শেষে সর্ব সম্মনিতক্রমে আসন্ন ২০২১সালের ১৬জানুয়ারী বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আলহাজ্ব মোঃ মোকারম হোসেন পলাশকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিক ভাবে মনোনিত করা হয়

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পরমত সহিষ্ণুতা, শ্রদ্ধাবোধ ধার্মিকতার প্রথম সোপান- এমপি গোপাল

দিনাজপুরে সেফ ব্রাউজিং ইম্পাওয়ারিং টেকনোলজি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

হরিপুরে নাগর নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

কাহারোলে জনপ্রিয় চেয়ারম্যান সত্যজিৎ রায় আর নেই

আটোয়ারীতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে মসজিদে বেড়েছে চুরি- প্রশাসন বলছেন আমরা কি মসজিদ পাহাড়া দেবো ?

কাহারোলে মাদকদ্রব্যের অপব্যহার  রোধে বিষয়ক কর্মশালা

কাহারোলে মাদকদ্রব্যের অপব্যহার রোধে বিষয়ক কর্মশালা

বরিশালে ইউএনওর বাসভবনে হামলা: মাঠে নামছে ১০ প্লাটুন বিজিবি

দিনাজপুরে পাতা সাহিত্য সাংস্কৃতিক পরিবারের উদ্যোগে লিচু উৎসব এবং পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর  প্রতি কবি সাহিত্যিকদের অভিনন্দন

দিনাজপুরে পাতা সাহিত্য সাংস্কৃতিক পরিবারের উদ্যোগে লিচু উৎসব এবং পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর প্রতি কবি সাহিত্যিকদের অভিনন্দন

হিলিতে ৯৫০জন ছাত্র-ছাত্রীদের ফলজ ও ওষধি গাছের চারা বিতরণ