Monday , 14 December 2020 | [bangla_date]

বুদ্ধিজীবী দিবস- ঠাকুরগাঁও প্রেসক্লাবে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যদেন-প্রবীন সাংবাদিক, সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, চ্যানেল ২৪ এর প্রতিনিধি ফাতেমা তু ছোগড়াসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৌলবাদী গোষ্ঠীকে নির্মূল করতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে তাদের স্মরণ করার মধ্য দিয়ে আমরা বলিষ্ঠ হব। মৌলবাদীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলব।”
নতুন প্রজন্মকে সচেতন করার জন্য বুদ্ধিজীবীদের জীবনী তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
বাঙালির চূড়ান্ত বিজয়ের মাত্র দু’দিন আগে ঘটে এক মর্মান্তিক হত্যাযজ্ঞ। বাঙালি জাতিকে মেধাশূন্য করতে তারা বেছে বেছে অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে ১৪ কেজি গাঁজা সহ একজন আটক

বজ্রপাতে প্রাণহানি কমাতে তালবীজ বপন করল বীরগঞ্জ শুভসংঘ

সুন্দরবন ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মোর্তুজা কামাল ও সাধারন সম্পাদক  শাহ আনোয়ার হোসেন নির্বাচিত

সুন্দরবন ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মোর্তুজা কামাল ও সাধারন সম্পাদক শাহ আনোয়ার হোসেন নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে আর্ন্তজাতীক নারী দিবস পালন

বালিয়াডাঙ্গী উপজেলা থেকে প্রায় ১৪’শ কৃষি শ্রমিক প্রেরণ হাওর অঞ্চলে

ঠাকুরগাঁওয়ে সীমান্ত হত্যা ও বিদেশী আগ্রাসন বন্ধের দাবীতে লাশের মিছিল !

রাণীশংকৈলে ৫ শতাধিক দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

বীরগঞ্জে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

আটোয়ারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা