Sunday , 27 December 2020 | [bangla_date]

মুজিব শর্তবর্ষ উপলক্ষে বীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় এমপি মনোরঞ্জন শীল গোপাল ‘মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই’

মুজিব শর্তবর্ষ উপলক্ষে বীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা সম্পন্ন হয়েছে।
২৬ ডিসেম্বর ২০২০ শনিবার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ যুব সমাজ ও ইয়াং স্টার ক্লাবের আয়োজনে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
চুড়ান্ত খেলায় রাণীশংকৈল এসআরইসি ফুটবল একাদশ ০-২ হারিয়ে গোলে দিনাজপুর ফুটবল একাদশ বিজয়ী হয়।
চুড়ান্ত খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, মাদকের হাতছানি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। খেলাধুলা চর্চা শারিরিক ও মানসিক বিকাশ ঘটায়। বীরগঞ্জ উপজেলার ছেলে-মেয়েরা খেলাধুলায় অনেকটাই এগিয়ে রয়েছে। নিয়মিত প্রশিক্ষন ও চর্চার অব্যাহত রাখতে পারলে এই বীরগঞ্জ উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে।
সভাপতিত্ব করেন মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন।
বক্তব্য শেষে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি প্রদান করেন প্রধান অতিথি সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ট্রফি বিতরণ শেষে উভয় দলের সাথে গ্রুপ ছবিতে অংশনেন এমপি গোপালসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেনসহ বিভিন্ন ক্রীড়ামোদী মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ধারাভাষ্যকার তফিকুল ইসলাম তপু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
সূর্যমুখীর পাইলট উৎপাদন  নিয়ে মাঠ দিবস

সূর্যমুখীর পাইলট উৎপাদন নিয়ে মাঠ দিবস

পঞ্চগড় নৌকা ডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

বাকপ্রতিবন্ধী ভাই-বোনকে খাদ্য সামগ্রী দিল বসুন্ধরা শুভ সংঘ

পীরগঞ্জ থেকে বন্যার্তদের জন্য সহায়তা পাঠালেন মডেল স্কুলের শিক্ষার্থীরা

পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

দিনাজপুরে ট্রাক চাপায় নিহত মোটরসাকেল আরোহী আসিফ

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনা নিহত-১, আহত-২

সিগনেচার ৯৪-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত

আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন জালালি

দিনাজপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা নামাজ আদায়