Saturday , 5 December 2020 | [bangla_date]

রাণীশংকৈল পৌরসভা সড়কের ভিত্তি প্রস্থর উদ্বোধন

রাণীশংকৈল প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভার ৮নং ওর্য়াডের সন্ধারই মহাসড়ক ঘেঁষা হ্যালি প্যাডের নব-নির্মিত উপজেলা মডেল মসজিদের ভায়া হয়ে হাজ্বী পাড়ার সড়কটি গতকাল শনিবার ভিত্তি প্রস্থরের উদ্বোধন করেছেন পৌর মেয়র আলমগীর সরকার। জাপান-বাংলাদেশের অর্থায়ানে ৭শত ৪৫ মিটার সড়ক ৪১ লাখ ৭৩ হাজার টাকা টেন্ডার বিজ্ঞপ্তিতে ঠিকাদার প্রতিষ্ঠান এমএস আর টের্ডাস,ঠাকুরগাঁও এ সড়কের কাজটি বাস্তবায়ন করবেন।
উদ্বোধন শেষে পৌর মেয়র সড়কটির নাম মরহুম হাজ্বী ঈমান আলী নামে নাম করণের ঘোষনা দেয়। এসময় তিনি বলেন, মরহুম হাজ্বী ঈমান আলী এই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন,তিনি তার জীবনে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠাসহ বহু সামাজিক কাজ করেছেন। এই বিবেচনায় যেহেতু সড়কটি তার এলাকার উপর দিয়ে নির্মিত হচ্ছে সেহুতু তার স্মৃতি সংরক্ষণে এবং তার অবদানের কথা বর্তমান সমাজকে জানানোর জন্যই তার নামে সড়কটি করা হলো।
সড়ক উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন,প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার পৌরসভার সহকারী প্রকৌশলী জাবেদ আলী বাবলু জাইকার শহর প্রকৌশলী রাশেদুল ইসলাম ঠিকাদার যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান,রওশন আলী সাবেক কাউন্সিলর শরিফুল ইসলামসহ স্থানীয়রা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চম দোল উপলক্ষে বীরগঞ্জে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন এর ফাস্ট সেক্রেটারির সাথে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর এর মতবিনিময়

কুয়াশায় মোড়ানো পঞ্চগড়, শীত আগমনের বার্তা

রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হলে ভারতকে চরম মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্র

বোচাগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়

পীরগঞ্জে মাদক ও মোটর সাইকেল সহ ৩ যুবক গ্রেপ্তার

খানসামায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ ও পুরস্কার বিতরণ

আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

বীরগঞ্জে খাঁচায় বন্দি ২০টি পাখি অবমুক্ত, জরিমানা আদায়