Saturday , 12 December 2020 | [bangla_date]

রুহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন

আপেল মাহমুদ, রুহিয়া(ঠাকুরগাঁও)সংবাদদাতাঃ ১নং রুহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রুহিয়া থানা শাখার অন্তর্গত ১নং রুহিয়া ইউনিয়ন শাখার বিগত ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

শনিবার রুহিয়া বিএনপি অফিসে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে, মোঃ সাদেকুল ইসলাম আহবায়ক ও মোঃ সাজ্জাদ হোসেন শাকিলকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এ সময় রুহিয়া থানা ছাত্রদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন দেলু ও সদস্য সচিব মোঃ আল সাদিক মিলন সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুহিয়া থানা ছাত্রদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন দেলু বলেন, সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী দুই মাসের জন্য রুহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও ইতিহাস সম্মিলনীর আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ

পীরগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

বীরগঞ্জে “ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়ের ধারাবাহিকতা ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুরে আগাম জাতের আলুর বাম্পার ফলন, দাম পেয়ে খুশি চাষিরা

বঙ্গবন্ধু কন্যার সুষ্ঠ পানি ব্যবস্থাপনায় ফসলের উৎপাদন বেড়েছে -হুইপ ইকবালুর রহিম এমপি

পীরগঞ্জে উম্মুক্ত বাজেট শেয়ারিং কর্মশালা

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে এবার পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দু’টিই কমেছে.পাশের হার ৭৬.৮৭ শতাংশ

শিক্ষক-শিক্ষার্থীদেরও ডোপ টেস্টের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

অবৈধ ভাবে ভারতে যাওয়া-,আসা করায় পীরগঞ্জে বিজিবির হাতে ৫ জন আটক