Tuesday , 29 December 2020 | [bangla_date]

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- কাহারোল দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে দুঃস্থ ও অসহায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৭ ডিসেম্বর ২০২০ রোববার বিকেলে কাহারোল দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে ৭শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি বলেন, গরীব মানুষ যাতে কোনভাবেই শীতে কষ্ট না পায় এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পাশাপাশি শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, কিছু রাজনীতিবিদ শীতে মানুষের পাশে না দাঁড়িয়ে সারাক্ষণ ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন। তাদেরকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ক্ষমতার লোভ পরিহার করে শীতে কাতর মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, কাহারোল দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের সাধারন সম্পাদক ও বীরগঞ্জ উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, বীরগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ৮ মাস বয়সী শিশু মুঈনকে বাঁচাতে পিতা-মাতার আকুতি !

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও পরিচিতি

সেতাবগঞ্জ মহিলা কো-অপারেটিভ-এর সাধারণ সভা অনুষ্ঠিত

চিরিরবন্দর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন

সিডিএ’র বিদ্রোহী ভূমিহীন জনসমিতির মাসিক সভা

পীরগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে দিনাজপুরে আনন্দ র‌্যালী

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশ উন্নয়নের ক্ষেত্রে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২দিনে দেড় লক্ষ টাকা জরিমানা

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে আশান্বিত করেছেন’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি