Sunday , 13 December 2020 | [bangla_date]

সুন্নত পালনে যদি আমার জেল বা ফাঁস হয় হোক : সিদ্দিকুর রহমান মারিয়া মিম ও সিদ্দিকুর রহমান

অনুমতি ছাড়া ছেলে আরশ রহমানের খতনা করায় অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন তার সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম। গতকাল শনিবার রাতে তিনি গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন, জিডি নম্বর ৮১৮।

এই জিডির বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন অভিনেতা সিদ্দিক। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বাবা হিসেবে ছেলের সুন্নতে খতনা করানো আমার দায়িত্ব।

খতনা করানো ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নত পালনের জন্য যদি আমার জেল বা ফাঁস হয় হোক। কোন আপত্তি থাকবে না।
এর আগে খতনার বিষয়টি নিয়ে ফেসবুকে মারিয়া মিম বলেন, ‘আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, বাবুকে আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাব।

আমি বললাম, ওকে ফাইন। দিয়ে আসলাম বাবুকে সুন্দর করে রেডি করে। একটু আগে ফোন দিল, সাউন্ড পাচ্ছি বাবু কান্না করতেছে।
আমি বললাম, কী হইছে? সিদ্দিক বলল, ওরে তো সুন্নতে খতনা করালাম।

ওহ, মাই গড, আমি জানতে পারব না, ওরা আমার বাচ্চাকে নিয়ে যা খুশি করতে পারে না। সুন্নতে খতনা করায়ে দিল! এটা তো একটা ক্রাইম বলেও লেখেন তিনি।
ফেসবুক হ্যান্ডেলে মারিয়া মিম আরও লিখেছেন, ‘যেখানে কোর্ট অর্ডার বাচ্চা মর্নিংয়ে যাবে এবং ইভিনিংয়ে চলে আসবে, জাস্ট থাকবে কিছুক্ষণ। আর সেখানে সে এত বড় ডিসিশন নিয়ে নেবে উইদাউট মাই পারমিশন?’

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন।

২০১৯ সালের অক্টোবরে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে সন্তান আরশ রহমান মা ও বাবার কাছে আদালতের নিয়মেই থাকছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর শাখার সভাপতি আনোযার সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত

পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মাজেদুর রহমান লিটনের নির্বাচনী তৎপরতা

পঞ্চগড়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

হাবিপ্রবিতে র‌্যাগিংয়ের দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার ও ৫জনকে সতর্ক

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত, বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

ঠাকুরগাঁওয়ে ১৫০ পরিবার সরকারি জমি কিনে ক্ষতিগ্রস্ত

ঠাকুরগাঁওয়ে গড়েয়া হাটে জমে উঠেছে সুপারির ব্যবসা !

পীরগঞ্জে আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

ঘোড়াঘাটের পথসভায় সারজিস আলম যে ভালো কাজ করে তাকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নিন

পঞ্চগড়ে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ