Wednesday , 30 December 2020 | [bangla_date]

হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকুলের জন্ম দিন আজ

হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকুলের জন্ম দিন আজ

মিজানুর রহমান হরিপুর ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের
হরিপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুলের জন্মদিন আজ। তবে বিশেষ এই দিনটিতে কোনো বিশেষ আয়োজন নেই এই রাজনীতিবিদের।

পরিবারের সদস্যদের নিয়ে গতকাল থেকেই জন্মদিনের ঘরোয়া আয়োজন পালন করছেন। সেই ধারাবাহিকতায় আজ এবং কালও নিজের বাসাতেই ছোট পরিসরে নিজেদের মধ্যে আনন্দঘন সময় কাটাচ্ছেন জিয়াউল হাসান মুকুল।
জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব না থাকলে বড় পরিসরে মিডিয়ার কাছের মানুষদের নিয়ে বেশ ঘটা করে এবারের জন্মদিন উদযাপনের ইচ্ছে ছিল। তবে একবারেই পরিবারের সদস্যদের নিয়েই শুধু দিনটি অতিক্রম করছি। অনুষ্ঠান না থাকলেও আত্মীয়-স্বজন, বন্ধু’ বান্ধব থেকে শুরু করে মিডিয়ার অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। বেশ ভালো লাগছে। সবার জন্য আমিও দোয়া করছি, আমরা যেন এই কঠিন সময়ে সুস্থ ও নিরাপদভাবে দিনযাপন করতে পারি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মরিচের বাম্পার ফলন : ভাল দাম পেয়ে খুশি কৃষক

কাহারোলে জামায়াতে ইসলামীর শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

বাসচাপায় ৫ জনকে হত্যায় বিআরটিসি চালক আজিজার গ্রেফতার

​বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা দেবে এসএসএফ, সংসদে বিল

আটোয়ারীতে নবাগত জেলা প্রশাসক কর্তৃক গণশুনানী অনুষ্ঠিত

রংপুরে প্রধানমন্ত্রীর বিভাগীয় জনসভা আজ দিনাজপুর থেকে ট্রেন, বাস, মোটরসাইকেলে লক্ষাধিক নেতাকর্মী জনসভায় যাবেন

বালিয়াডাঙ্গীর ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে ১০ গ্রামের মানুষের চলাচল

পঞ্চগড় ইট ভাটা মালিক সমিতির সভাপতি পদ থেকে জামায়াত নেতার পদত্যাগ

খানাসামার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে আফতাব উদ্দিন মোল্লার মতবিনিময়

জেলা পরিষদ নির্বাচনে চিরিরবন্দরে মতবিনিময় সভা