Sunday , 27 December 2020 | [bangla_date]

১৮ বছরের কম বয়সীদের করোনার ভ্যাকসিন লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী

১৮ বছরের কম বয়সীদের করোনার ভ্যাকসিন লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বয়স ২৫ বছরের নিচে। আর ১৮ বছরের নিচে ৪০ শতাংশ মানুষ। এই মুহূর্তে এদের ভ্যাকসিনের দরকার নেই। এছাড়া গর্ভবতী নারী ও কিছু অন্য জটিল রোগে আক্রান্ত রোগীদের এই ভ্যাকসিন দেয়া হবে না।

কাজেই আমাদের মোট জনসংখ্যার প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষের এই মুহূর্তে ভ্যাকসিন প্রয়োজন হবে না।
আজ রবিবার দুপুরে মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরের ‘দুইটি ভ্যাকসিন ল্যাব’ পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যাদের ভ্যাকসিন দিচ্ছি এই সংখ্যা প্রায় সাড়ে পাঁচ কোটি হবে। প্রথম ধাপে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনের তিন কোটি ভ্যাকসিন ধাপে ধাপে দিতে ছয় মাস লাগবে। পরবর্তী সময়ে আমরা কোভ্যাক্সের ভ্যাকসিন পাবো। সেটাও একবারে দেবে না। ধাপে ধাপে আসবে। এ সাড়ে পাঁচ কোটি মানুষকে ভ্যাকসিন প্রায় এক বছরের বেশি সময় লাগবে।

তিনি বলেন, প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন বাহিনীর সদস্যসহ ষাটোর্ধ্বদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভ্যাকসিন দেয়া হবে। আমাদের দেশে নয় ধরনের ভ্যাকসিন প্রয়োগ করা হয়। করোনার ভ্যাকসিন এলে মোট ১০ ধরনের ভ্যাকসিন বাংলাদেশে প্রয়োগ করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানসহ অন্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ব্রেইন ফাউন্ডেশন ও বিসিআরসি এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন

সুখী জীবনের জন্য ২৫ টি টিপসঃ

রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে নবাগত কাহারোল ইউএনওকে সংবর্ধনা

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্তের লক্ষ্যে যৌথ সভা

পীরগঞ্জে স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুনার্মেন্টের উদ্বোধন

হরিপুরে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি মাঠে সাইকেলের হাট

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে নব- গঠিত ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

জেলা বিএনপি’র সহ সভাপতি আখতারুজ্জামান জুয়েল চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত

সুগন্ধি ধান উৎপাদনের জন্য দিঘন সমবায় সদস্যদের সুদমুক্ত ঋণ