Tuesday , 29 December 2020 | [bangla_date]

বীরগঞ্জে মুশহরপাড়া-কলাগাড়া মন্দিরের কাজের অগ্রগতি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ৪টি মন্দিরের ভিত্তি প্রস্তরের পর থেকে কাজের অগ্রগতি নিয়মিত ভাবে এগিয়ে যাচ্ছে । ২৮ ডিসেম্বর -২০২০ সোমবার দুপুরে সরেজমিনে গেলে মন্দিরগুলোর কাজের দৃশ্যমান চিত্র চোখে পড়ে। নির্মাণ কাজের অর্থ যোগান দাতা সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের আব্দুল মজিদের ছেলে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাকিম মন্দিরগুলো পরিদর্শন কালে কাজের অগ্রগতির বিষয়ে জানান, মুশহরপাড়া, কলাগাড়া, পলাশপাড়া ও যদুর মোড় মন্দিরের কাজ প্রায় শেষ পর্যায়ে। মন্দিরগুলোর কাজ সম্পন্ন শেষ হলে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা সহ পর্যায়ক্রমে এই এলাকায় আরো মসজিদ-মাদ্রাসা ও মন্দির নির্মাণ করা হবে। তিনি আরো জানান, আসন্ন ইউপি নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হলে এলাকাবাসী ও সমগ্র এলাকার মান উন্নয়নে রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট সহ সামাজিক কাজে সহায়তা ও সহযোগিতা করবেন। উল্লেখ্য যে, এই এলাকার কন্যা দায়গ্রস্ত পিতাদের নগদ অর্থ প্রদান সহ মহামারি করোনাকালিন সময়ে গরীব অসহায়দের সাহায্য সহযোগীতা হিসেবে ত্রান ও খাদ্যসামগ্রী বিতরন করে চলেছেন এবং বতর্মানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করাসহ গরীব অসহায় হতদরিদ্র মানুষের পাশে আব্দুল হাকিম সার্বক্ষণিক ভাবে নিয়োজিত রয়েছেন বলে স্থানীয় সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটারদের সাথে কথা বলা হলে তাদের মতামত ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২ দোকানের ৭ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুদ্দুস সভাপতি ও ক্ষিতিশ চন্দ্র সাধারণ সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের কাহারোল উপজেলায় লকডাউনের তৃতীয় দিনে ১০জনের জরিমানা

ঐতিহাসিক কান্তজীউ মন্দির প্রাঙ্গণে ৪০প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু

বীরগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দিনাজপুর জেলা জজ আদালতের জিপি মনোনিত হওয়ায় এ্যাডভোকেট মোঃ ইব্রাহিমকে সংবর্ধনা

বোচাগঞ্জে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে বিজয়ের মাস বরণ

বড়দিন উপলক্ষে ফুলবাড়ীর ৫৮টি গির্জায় জিআর কর্মসুচির চাল বিতরণ

দিনাজপুরের খানসামা ৪ আসনের সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান মিয়ার ইমামতিতে মাগরিব নামাজ পড়লেন দিনাজপুরের খানসামা উপজেলা পাকেরহাট সরকারী কলেজ মাঠে বিএনপির ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সাধারণ জনগণসহ বিএনপির নেতাকর্মীরা