Tuesday , 12 January 2021 | [bangla_date]

অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনায় মালিককে জরিমানা

করোনাকালীন ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনার দায়ে গোল্ডেন এডুকেয়ার নামে এক কোচিং সেন্টারের মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা শহরের ঘোষপাড়া এলাকার গোল্ডেন এডুকেয়ার কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় তিনটি কক্ষে স্বাস্থ্যবিধি না মেনে শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করার সত্যতা পেলে জরিমানা করা হয়।
কোচিংয়ে তিনজন কলেজ পড়ুয়া ছাত্রসহ মালিক নিজেই শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনা করায় তাৎক্ষণিকভাবে কোচিং সেন্টারের মালিক মন্টু সরকারকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। পরে নগদ ১০ হাজার টাকা দেন মন্টু সরকার।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, অবৈধ কোচিং বাণিজ্য পরিচলনায় একটি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তীতে বন্ধ না থাকলে দেওয়া হবে জেল।
অন্যান্য কোচিং সেন্টারের মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ না করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আব্দুল্লাহ আল মামুন

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে রংধনু বহুমুখী সমবায় সমিতির অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আটোয়ারীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

পঞ্চগড়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জামানতের টাকা বৃদ্ধি ও খরচের পরিমাণ বাড়িয়ে নির্বাচনকে আবারও বড় লোকের খেলায় পরিনত করার চক্রান্ত চলছে

রাণীশংকৈলে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শহীদের স্মরণে আলোচনা

পীরগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়রপদে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

আটোয়ারীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কলেজছাত্র মিলন অপ’হ’রণ ও হ’ত্যা।।লোমহ’র্ষক বর্ণনা ডিবির

বীরগঞ্জে রূপালী ব্যাংকের নতুন ভবন শুভ উদ্বোধন

ইউপি চেয়ারম্যান ও শতবর্ষী প্রবীণ আ’লীগ  নেতা ডা.গোবিন্দ রায়ের পরলোকগমন

ইউপি চেয়ারম্যান ও শতবর্ষী প্রবীণ আ’লীগ নেতা ডা.গোবিন্দ রায়ের পরলোকগমন