Monday , 25 January 2021 | [bangla_date]

আটোয়ারীতে কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন

মোঃ মহিরুল ইসলাম মারুফ, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অফিস প্রধান ও অফিস সহকারীদের কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)’এর সহায়তায় , মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা স্থায়ী কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের আয়োজনে সোমবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের ৩য় তলায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। উপজেলা আইসিটি অফিসার মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে কম্পিউটার প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করেন। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অফিস প্রধান ও অফিস সহকারীদের কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষনের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোবারক হুসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর ও মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভা:প্রা:) কাজী ফজলে বারী সুজা। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহেদুল ইসলাম সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমুহের অফিস প্রধান ও অফিস সহকারীগন উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, এ প্রশিক্ষণ আজ ২৫ জানুয়ারি হতে শুরু হয়ে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত চলবে। প্রতি ব্যাচে ২৪ জন প্রশিক্ষনার্থী দুইদিন করে প্রশিক্ষণ গ্রহন করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

একটি সেতুর অভাবে লক্ষাধিক মানুষের ভোগান্তি, ঝুঁকি নিয়ে চলাচল

শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার -মনোরঞ্জনশীল গোপাল এমপি

পঞ্চগড়ে দশম দফায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

নিরাপদ প্রসবের দৃষ্টান্ত বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

পীরগঞ্জে ক্ষতিকর গাছের চারা ধ্বংস করতে মাঠে নেমেছে প্রশাসন

প্রচন্ড শীত কুয়াশাকে উপেক্ষা করে ইরি বোরো চারা রোপনে ব্যস্ত কৃষক

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  বিভিন্ন জাতীয় দিবসের পুরস্কার বিতরণ

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন জাতীয় দিবসের পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র সাংস্কৃতিক সন্ধ্যা ও সম্মাননা প্রদান

কাহারোলে জামাত নেতাকে কুপিয়ে জখমের  ঘটনায়  ইউপি চেয়ারম্যানসহ ৬জন গ্রেপ্তার

কাহারোলে জামাত নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৬জন গ্রেপ্তার

চাঁদাবাজি-জুলুম বন্ধে ন্যায়বিচারের অঙ্গীকার -ডা: শফিকুর রহমান