Sunday , 24 January 2021 | [bangla_date]

করোনা সংক্রমণ ও ডেংগু রোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনসিসি’র র‌্যালী, লিফলেট ও মাস্ক বিতরণ

ঠাকুরগাঁও : মুজিববর্ষ উদযাপন কর্মসূচির স্বেচ্ছাসেবা কার্যক্রমের অংশ হিসেবে করোনা সংক্রমণ ও ডেংগু রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে র‌্যালী, লিফলেট ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি, ঠাকুরগাঁও জেলা ইউনিট।

এ উপলক্ষে গতকাল রোববার সকালে বিএনসিসি, মহাস্থান রেজিমেন্টের ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড পরিদর্শন ও কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। এসময় বিষয় ভিত্তিক বক্তব্য দেন, বিএনসিসি ঢাকা রমনা রেজিমেন্টের মেজর সোমেন কান্তি বড়–য়া, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আব্দুল্লাহ, স্থানীয় সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবিএম আব্দুল মজিদ, বিএনসিসি জেলা সমন্বয়ক সহকারী অধ্যাপক আশরাফ আলী প্রমূখ।

এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণসহ লিফলেট ও মাস্ক বিতরণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে ঠাকুরগাঁয়ের বিভিন্ন স্কুল ও কলেজের ক্যাডেট ও সামরিক প্রশিক্ষকগণ অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে আব্দুল্লাহ হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কে গেলো এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতিপুরন ও ৭ দফা বাস্তবায়নের দাবীতে দিনাজপুরে সংখ্যালঘু স¤প্রদায়ের বিভিন্ন সংগঠনের গণঅনশন পালন

বীরগঞ্জে শ্রমিক দলের সাথে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলামের মতবিনিময়

বীরগঞ্জে হাদিসা হেয়ার প্রসেস লিমিটেডের শুভ উদ্বোধন।

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ি গ্রেফতার – মাদক উদ্ধার !

দেশে করোনায় একদিনে রেকর্ড ২১২ মৃত্যু, আক্রান্ত ১১৩২৪

অনশনের পর হাবিপ্রবিতে ছাত্র সংসদ গঠনে ৮ সদস্যের কমিটি

বিএনপির লক্ষ্যই ছিল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা: প্রধানমন্ত্রী

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ নিজ অপকর্ম ঢাকতেই তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেছে