Sunday , 31 January 2021 | [bangla_date]

কোভিড-১৯: ঠাকুরগাঁওয়ে পৌঁছেছে ৪৮ হাজার ডোজ টিকা

ঠাকুরগাঁও: মহামারী কোভিড ১৯ সংক্রমন রোধে ৪ হাজার ৮শ ডেজ টিকা পৌছেছে ঠাকুরগাঁওয়ে। রোববার সকালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এর একটি গাড়িতে করে নিয়ে আসা হয় এসব ভ্যাকসিন। এসময় সিভিল সার্জনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন ভ্যাকসিনগুলো বুঝে নিয়ে আধুনিক সদর হাসপাতালের ষ্টোর রুমে সংরক্ষন করেন।
সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান জানান, ঠাকুরগাঁও জেলার জন্য প্রথম পর্যায়ে ৪ হাজার ৮শ ভায়াল ভ্যাকসিন পৌছেছে। সিভিল সার্জনকে সভাপতি করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্যদের নিয়ে ছয় সদস্য বিশিষ্ট্য করোনা ভ্যাকসিন রিসিভ কমিটি রয়েছে। সেই কমিটি ভ্যাকসিনগুলো রিসিভ করেছে। প্রতিটি ভায়াল থেকে ১০জনের মাঝে ভ্যাকসিন প্রদান করা যাবে। অর্থাৎ ভ্যাকসিনের এ ভায়াল থেকে জেলার ৪৮ হাজার মানুষকে ভ্যাকসিন প্রদান করা হবে।
এ জেলায় আগামী ৭ ফেব্রæয়ারি থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হবে। ভ্যাকসিন প্রদানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সংশ্লিস্টদের প্রশিক্ষণ অব্যাহত রয়েছে বলে জানান সিভিল সার্জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে গ্রামীণ জনপদে দূর্গার প্রতিমা তৈরীতে ব্যস্ত শিল্পীরা

পীরগঞ্জে ৫০০জন কর্মজীবী মা’কে স্বাস্থ্যসেবা প্রদান

বীরগঞ্জে লকডাউনের ৪র্থ দিনে ৭ দোকান মালিককে জরিমানা

বোচাগঞ্জে দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নি সংযোগের প্রতিবাদে শান্তি সমাবেশ

দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের নামাজ সকাল ৯টায়

রাণীশংকৈলের প্রকৌশলী হাবীবের পাশে গুণীজনেরা, চিকিৎসায় ৭ লাখ টাকা সহায়তা!

ঠাকুরগাঁওয়ে ২’শত বছরের পুরনো কবরস্থান ভেঙ্গে ফেলায় এলাকাবাসির মানববন্ধন

নবাবগঞ্জে আগুনে পুড়লো ১১ বাড়ি, ঘর থেকে বের হতে না পেরে বৃদ্ধের মৃত্যু

এমপিওভ‚ক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ছয় দফা দাবিতে পঞ্চগড়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ-সমাবেশ

মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা বাতিল