Wednesday , 20 January 2021 | [bangla_date]

খাশোগি হত্যার প্রতিবেদন ফাঁস করবে বাইডেন প্রশাসন!

প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করতে চান মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সম্ভাব্য গোয়েন্দা প্রধান এভ্রিল হেইনেস। তার দাবি, তিনিই নতুন প্রশাসনে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। হেইনেসের এমন ঘোষণায় চাপ বাড়তে পারে সৌদির উপর।

জানা গেছে, এরইমধ্যে সিনেটের শুনানিতে পূর্ববর্তী প্রশাসনের ধামাচাপা দিয়ে রাখা তদন্ত প্রতিবেদন প্রকাশের অনুমতি চেয়েছেন হেইনেস।

এর মধ্যদিয়ে সৌদি দূতাবাসে খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের দায় থেকে সৌদি রাজপরিবারকে রক্ষায় ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার বিষয়টি সামনে আনতে চায় বাইডেন প্রশাসন।
উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তার সঙ্গে ছিলেন তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিস। বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতেই ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করেছিলেন খাশোগি।

তার নিখোঁজ রহস্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি সরকার।
সূত্র : পার্সটুডে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নর্থ ভিউ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডাঃ ইজদানী

আটোয়ারীতে নাইট্রোজেন ক্যান সরবরাহকারীর জরিমানা

বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আফছার আলীর ব্যাপক গণ সংযোগ

বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আফছার আলীর ব্যাপক গণ সংযোগ

বিরল সীমান্তে বাংলাদেশি ২ কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ জনতা কর্তৃক আটককৃত ভারতীয় ২ নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে হরিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রবিবার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান. রাণীশংকৈলে ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে বিদ্যালয়

আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয়সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে হা-ডু-ডু টুর্ণামেন্ট উদ্বোধন খেলায় উপচেপড়া ভীড়

বীরগঞ্জে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ঠাকুরগাঁওয়ে প্রয়াত সাংবাদিক রাজা স্মরনে নাগরিক শোকসভা