Saturday , 23 January 2021 | [bangla_date]

গফরগাঁওয়ে ভুমিহীন হিসেবে ঘর পেলেন জাপার সাবেক দু্ইবারের এমপি

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গৃহহীনদের দুইশত ঘরের মধ্যে দু,বারের নির্বাচিত জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এনামুল হক জজমিয়া (৮০) কে গৃহহীন হিসেবে আনুষ্ঠানিকভাবে আধাপাকা ঘর প্রদান করা হয়। গফরগাঁওয়ের উন্নয়নে সাবেক এমপির জজমিয়ার অবদান রয়েছে। তিনি এরশাদের আমলে গফরগাঁও থেকে দু,বারের এমপি ছিলেন। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ২য় সর্বোচ্চ “ক” শ্রেণীর ২শত ঘর নির্মাণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের মধ্যে শনিবার সকালে ঘর প্রদান করেন ময়মনসিংহ-১০(গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম প্রমুখ ।
বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশের ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা ২০২০/২০২১ অর্থ বছরে সারাদেশে “ক” শ্রেণীর ২,৯৩,৩৬১টি পরিবার এবং “খ” শ্রেণীর (জমি আছে ঘর নেই) ৫,৯২,২৬১টি পরিবারসহ সর্বমোট ৮,৮৫,৬২২টি যার মধ্যে আজ শনিবার ২৩জানুয়ারি প্রথম পর্যায়ে সারাদেশে ৬৬১৮৯টি পরিবারের একক গৃহ বরাদ্ধ প্রদান করা হয়েছে।

জানা যায়, এনামুল হক জজ মিয়া বিগত এরশাদ সরকারের আমলে প্রায় ৯ বছর গফরগাঁও আসনের সংসদ সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি পারিবারিক কারণে টাকা-পয়সা ও সম্পদ নষ্ট করে ফেলেন। বর্তমানে উপজেলার সালটিয়া গ্রামে একটি ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন। সাবেক সাংসদ এনামুল হক জজ মিয়া সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি গৃহের আবেদন করেছিলেন।

জমিসহ গৃহ পেয়ে সাবেক সাংসদ এনামুল হক জজ মিয়া বলেন, আমার এই দুঃসময়ে জমিসহ ঘর দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ সংশ্লিষ্ট সকলের মঙ্গল করুক।

সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, গফরগাঁও সরকারি কলেজ, ইসলামিয়া সরকারি হাইস্কুল, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় করণে সাবেক সংসদ সদস্য এনামুল হক জজ মিয়ার অবদান রয়েছে। তার জন্য কিছু করতে পেরে ভালো লাগছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

“প্রান্তিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর আইনি সহায়তা সহজলভ্য করতে দিনাজপুর জেলার বিচারকবৃন্দের সাথে মতবিনিময় সভা

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল দিনাজপুর সদর আসনে মনোনয়ন চাইবেন

ঠাকুরগাঁও সুগারমিলের আখ রোপণ মৌসুমের উদ্বোধন

প্রাণদাসের মৃত্যু আত্মহত্যা নয়, পিবিআইয়ের তদন্তে সুপরিকল্পিত হত্যা উদঘাটন

পঞ্চগড়ের দু’টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের ১৯ প্রার্থী

ইসরাইলী আগ্রাসন বন্ধ-নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যা বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ওয়ার্কর্স পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্বামীর সাথে তর্কের জেরে বাস চালককে পেটানোর অভিযোগ এএসপি’র বিরুদ্ধে

চিরিরবন্দরে আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয়ের ৪তলা ঢালাই কাজের উদ্বোধন

রাণীশংকৈলে উলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত

রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে প্রয়াত জিল্লুর বিশ্বাস স্মরণে ফুটবল টুর্নামেন্ট