Tuesday , 12 January 2021 | [bangla_date]

চিনিকলের জমি সম্পদ লুটপাট ও ষড়যন্ত্র রুখতে বাম গণতান্ত্রিক জোটের ঠাকুরগাঁওয়ে সমাবেশ

ঠাকুরগাঁও : চিনিকলের জমি সম্পদ লুটপাট ও ষড়যন্ত্র রুখতে বাবম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ঠাুকরগাঁওয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও চিনিকলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে সমাবেশে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইসমাইল আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, বাম জোট সমন্বয়ক ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদের কেন্দ্রীয় নেতা রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আনছার আলী দুলাল, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় প্রতিনিধি শেখর রায়, গণসংহতি আন্দোলনের দীপক রায়, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, ওয়ার্কাস পার্টি মার্কসবাদী কেন্দ্রীয় নেতা মৃনাল কান্তি বর্মন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা কমিউনিস্ট পার্টির সহ সম্পাদক এ্যাড. আবু সায়েম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আখচাষী ইউনুস আলী, আখ চাষি প্রতিনিধি আনোয়ার হোসেন, শ্রমিক নেতা নবাব হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু।
সমাবেশে রাষ্ট্রীয় চিনিকল বন্ধ না করে আধুনিকায়ন, লোকসানের জন্য দায়ী নীতিনির্ধারক, দুর্নীতিবাজ আমলাদের গ্রেফতার, শাস্তি, শ্রমিকদের বকেয়া বেতন ও কৃষকের আখের মূল্য পরিশোধ, চিনি শিল্পের বহুমুখীকরণের পদক্ষেপ গ্রহন, উন্নত জাতের আখ উদ্ভাবনে বৈজ্ঞানিক গবেষণা বাড়িয়ে আখ চাষিদের ন্যায্যমূল্যে সার ও কীটনাশক সরবরাহ করার দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে যুব অধিকার পরিষদের মানববন্ধন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

তেঁতুলিয়ায় দেশের সর্বনি¤œ ৭.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২২বছর পালিয়ে থাকার পর গ্রেফতার

দিনাজপুরে বাংলাদেশ সোসাইটি ফর দ্যা স্টাডি অব কালচার এন্ড রিলিজিয়ান সাউথ এশিয়া ৩য় আর্ন্তজাতিক ২দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য সভায় কবি ও নাট্য কর্মীকে সংবর্ধনা প্রদান ও পাতা সাহিত্য বইয়ের মোড়ক উন্মোচন

দেশের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠির মানুষকে অর্থনৈতির মূল ¯্রােতে আনতে হবে

দূর্বৃত্তরা স্বপ্ন ভাঙলো কৃষক হরিলালের

হরিপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত