Saturday , 23 January 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বাস্কেটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বাস্টেটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শনিবার বিকেলে বিদ্যালয়ে বাস্কেটবল গ্রাইন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন ও টিজিবিএইচএস বাস্কেটবল সোসাইটির আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসম গোলাম ফারুক রুবেল, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কান্তি রায়, সহকারী শিক্ষক আমানুল্লাহ প্রমুখ।
উদ্বোধনীতে টিম এক্স স্প্রার্ক ও গ্যাং গ্রিন টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বিদ্যালয়ের মোট ৫টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো, উদ্বোধনীর ২ টিম ও ক্যাডেট এক্স, ব্লু বি’স এবং অরেঞ্জ রকের্জ টিম।
অপরদিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আয়োজনে বিদ্যালয় চত্বরে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতস্ত্র বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনের পক্ষে বীরগঞ্জে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উত্তর তরঙ্গ’র পাঠ উন্মোচন অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু কবি সাহিত্যিকদের সাহিত্য চর্চার জন্য দিনাজপুর প্রেসক্লাব উন্মুক্ত করা হয়েছে

বিরলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে  আলু বোঝাই ভটভটি

বিরলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে আলু বোঝাই ভটভটি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভূমিসেবা সপ্তাহ পালিত

রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

রাণীশংকৈল জাতীয় কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

রাণীশংকৈলে প্রচারণা ছাড়াই ইজিপিপির তালিকা, সুবিধাভোগীরা বঞ্চিত হওয়ার আশ’ঙ্কা

দেশের স্বার্থ ইজারা দিয়ে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসেনি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত

বীরগঞ্জে রক্তিম সাজে সেজেছে প্রকৃতি