Thursday , 28 January 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

ঠাকুরগাঁও : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হল ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।
জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে (বিডি হলে) দিনব্যাপী এ মেলাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা শেষে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, এ মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের মোট ১৮ টি দল তাদের বিভিন্ন প্রোজেক্ট নিয়ে অংশগ্রহণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের চিরিরবন্দরে গোসলে নেমে নিখোঁজের ১৮ ঘন্টা পর আত্রাই নদী থেকে শিশুর লাশ উদ্ধার

নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

বঙ্গবন্ধু বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুরে শিয়ালের কামড়ে আহত-৭, আতঙ্কে গ্রামবাসী

নির্বাচনি জ্বরে কাঁপছে দিনাজপুর-১ আসনের গ্রামীণ জনপদ

ঠাকুরগাঁওয়ে স্বামীর বিষপানে আত্মহত্যা, খালে মিলল স্ত্রীর গলাকাটা লাশ

পীরগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন

বালিয়াডাঙ্গীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে কাজ চলছে ৯ দপ্তর, পদ শূন্য ১০

দিনাজপুরে বিচার বিভাগের কর্মচারীদের কর্মবিরতি কর্মসুচী পালন

ইউপি নির্বাচনে বীরগঞ্জে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা