Sunday , 31 January 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে হলুদের সমারোহে ব্যস্ত মৌ-চাষীরা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের দিঘীয়া গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে যত দুর দৃষ্টি যায় দেখাযায় শুধু হলুদের সমারোহ। পথের দুই ধারের অগনিত সরিষা ক্ষেতের হলুদ ফুলেই এ সমারোহ। আর এ হলুদের সমারোহের মাঝেই ব্যস্ত সময় পার করতে দেখা যায় মৌ চাষীদের।
সরিষার ফুলের মধু সংগ্রহ করতে তারা ক্ষেতের পাশেই বসিয়েছেন শত শত মৌচাক বাক্স। স্থানীয় এলাকাবাসীর কেউ নাম দিয়েছেন সরিষা গ্রাম আবার কেউ দিয়েছেন মধু গ্রাম।
রাণীশংকৈল কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সুত্রমতে, উপজেলায় এবার সরিষার আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ৮শত ৫০ হেক্টর। কিন্তু লক্ষমাত্রার চেয়েও প্রায় ৩ হাজার ৩ শত ৫০ হেক্টর বেশি সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে উপজেলার লেহেম্বা ইউনিয়নের দিঘীয়া গ্রামেই প্রায় একশ একর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকরা এবারে বারি -১৪, বারি -১৫ বিনা -৪, বিনা -৯ জাতের সরিষার আবাদ করছে। এর মধ্যে ৫০ বিঘা জমির সরিষার বীজ বিনামূলে ১৫ জন কৃষকের মাঝে বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।
স্থানীয় কৃষকরা জানান, রেকর্ড পরিমাণ সরিষার চাষ এ গ্রামে এবারেই প্রথম। আগে ধান তুলে গম, ভুট্টা আবাদ করা হতো। তবে উপজেলা কৃষি কর্মকর্তাদের উৎসাহে এবার দীঘিয়া গ্রামে এত বড় অংশে সরিষা আবাদ করা হয়েছে। যা ২-৩ হাজার টাকা খরচ করে বিঘা প্রতি ৭-৮ মণ করে সরিষা উত্তোলন করা যায়। আর বাজারে ২ হাজার থেকে ২২ ’শ টাকা মণ বিক্রি করতে পারি।
অন্যদিকে এ উপজেলায় এবারে ব্যাপক হারে সরিষার আবাদ হওয়ায় মৌ-চাষী সোহেল রানা দিঘীয়া এলাকায় ১২০ টি মৌচাক বাক্স বসিয়ে সপ্তাহে দু-মণের অধিক খাঁটি মধু সংগ্রহ করছেন। প্রতি কেজি মধু ৩৫০ থেকে ৪শ টাকায় বিক্রি করছেন তিনি । শীতের এই মৌসুমে গ্রামের মানুষেরা নির্ভেজাল খাঁটি মধু হাতের নাগালে পাওয়ায় খুশিতে আত্মহারা।
জেলা কৃষি সম্প্রসারনের উপ পরিচালক কৃষিবীদ আফতাব হোসেন জানান, সরিষা খুব প্রয়োজনীয় একটি ফসল, এ এলাকার মানুষ সেটা তেমন বুঝতো না। আমি এবং আমার উপজেলা কৃষি কর্মকর্তারা তাদের বুঝিয়ে এবারে সরিষা আবাদে কৃষকদের আগ্রহ সৃষ্টি করে ব্যাপকভাবে এ এলাকায় সরিষার আবাদ করাতে পেরেছি। তবে এর পাশাপাশি কৃষকদের মধু চাষের সফলতা দেখেওে আমি মুগ্ধ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত ডিআইজি দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন

বোদায় ধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

পীরগঞ্জের বিকাশ ব্যবসায়ী ইসাহাককে যেভাবে হত্যা করে ছিনতাইকারীরা

হরিপুরে বোরো ধান সংগ্রহ উদ্বোধন

আটোয়ারী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যাগে বৃত্তি পরীক্ষা শুরু

আটোয়ারী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যাগে বৃত্তি পরীক্ষা শুরু

প্রবীণ দিবসের র‌্যালীর উদ্বোধনকালে জেলা প্রশাসক অবিলম্বে প্রবীন ব্যাক্তিরা সিনিয়র সিটিজেন হিসেবে রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করতে পারবেন

প্রতিবন্ধী দুই ভাই-বোনকে হুইলচেয়ার দিলেন ইউএনও

ভূমিসেবা সহজ করবে ভূমিসেবা সহায়তা কেন্দ্র -পঞ্চগড়ের জেলা প্রশাসক

হরিপুরে নাগর নদীতে ডুবে এক জনের মৃত্যু

পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা