Friday , 22 January 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের মতবিনিময়

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ জানুয়ারি ভ’মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট কামরুন নাহার, নির্বাহী মেজিস্ট্রেট মাকসুদা পারভিন মাসু, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান সোহাগ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আলহাজ্ব আব্দুল লতিফ, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত প্রমুখ।
মতবিনিময়কালে জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” বাস্তবায়নে সারা দেশের ন্যয় ঠাকুরগাঁও জেলায় প্রথম পর্যায়ে মোট ৭৯২ টি সরকারি ও ব্যক্তি উদ্যোগে ৩টি বাড়ি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলার উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে ৩৩৪টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৫টি, রানীশংকৈল উপজেলায় ৭০টি, হরিপুর উপজেলায় ২৩৭টি ও পীরগঞ্জ উপজেলায় ৮৬টি বাড়ি। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ে আরও ১ হাজার ২১৭টি গৃহের জমি নির্বাচন ও নির্মাণ কাজ চলমান রয়েছে বলে জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

রাণীশংকৈলের নির্যাতন মামলার মূল আসামি করিমুল গ্রেফতার

ঈদ উপলক্ষে হিলিতে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে যুব অধিকার পরিষদের মানববন্ধন

বীরগঞ্জে কল্যাণী উচ্চ বিদ্যালয়ে আন্দোলনের নামে শ্রেণি কক্ষের আসবাবপত্র ভাংচুরের অভিযোগ

ঘোষিত তফশিল প্রত্যাহারের দাবিতে পঞ্চগড়ে জাসদের মানববন্ধন

শেখপুরা ইউপির পারদিঘন গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর:ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের মানববন্ধন

আজলম ফাউন্ডশনের উদ্যোগে বীরগঞ্জে ১৮ অসহায়ের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরন

বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর দাবিতে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের মানববন্ধন!