Tuesday , 12 January 2021 | [bangla_date]

ঢাকা থেকে ছেড়ে আসা রাণীশংকৈলগামী নাবিল কোচে ডাকাতি

দিনাজপুর জেলার মঙ্গলপুরে রাস্তায় গাছ ফেলে নাবিল পরিবহনের একটি কোচে ডাকাতির ঘটনা ঘটেছে।

বিরল উপজেলার মঙ্গলপুরের দিনাজপুর-সেতাবগঞ্জ সড়ক এলাকায় মঙ্গলবার (১২ জানুয়ারি)ভোর সাড়ে ৬টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা রাণীশংকৈল গামী নাবিল কোচটিকে ভোররাতে রাস্তায় গাছফেলে ব্যারিকেড দিয়ে আটটিকে ডাকাতি করা হয়।

নাবিল কোচের যাত্রী চালক ও তার সহকারীর বরাত দিয়ে বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, ঢাকা থেকে নাবিল পরিবহনের একটি কোচ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যাচ্ছিল।

আজ ভোরে মঙ্গলপুরে রাস্তার পাশে গাছ কেটে ব্যারিকেড দেয় ডাকাত দলের সদস্যরা। এ সময় কোচটি থামালে ডাকাত দলের সদস্যরা কোচে উঠে যাত্রীদের কাছ থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় দুইজন জড়িত ছিল বলে জানা গেছে। তাদের গ্রেফতার করার জন্য অভিযান শুরু হয়েছে। ডাকাতির ঘটনায় বিরল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ….. এক বছরে শনাক্ত ১৯৬৪, মৃত্যু ছুঁয়েছে ৫০

বীরগঞ্জে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ষ্ট্যান্ড কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

বিষধর রাসেলস ভাইপার ও অজগর সাপ দেখা মিলায় বিরল সীঁমান্ত এলাকায় সাপ আতংক

খানসামায় হরিবাসরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

কেয়ার নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

বীরগঞ্জে নিষিদ্ধ ৪০০ পিচ সিনটাসহ আটক -২

শালিকাকে বাড়ি নামিয়ে দিয়ে  বাড়ি ফেরা হলোনা দুলাভাইয়ের

শালিকাকে বাড়ি নামিয়ে দিয়ে বাড়ি ফেরা হলোনা দুলাভাইয়ের

মাদকমুক্ত সমাজ গড়তে বোদায় ন্যায় সংঘ একতা ক্লাবের উদ্বোধন

দিনাজপুরে পল্লীশ্রীর উদ্যোগে নারী ক্লাবের সদস্যদের ডায়লগ প্রোগ্রাম অনুষ্ঠিত